প্রবেশ কর
প্রবেশ কর
প্রবেশ কর
ভাষা নির্বাচন কর

Ash-Shu'ara 26:91 وبرزت الجحيم للغاوين ٩١

পাতা ৩৩৪ · জুজ ১৯

وَبُرِّزَتِ
الْجَحِیْمُ
لِلْغٰوِیْنَ
۟ۙ
এবং পথভ্রষ্টদের জন্য উন্মোচিত করা হবে জাহান্নাম [১];
reading-goal:continue-reading

পড়ুন q-and-a.tafsir

Tafsir Ahsanul Bayaan

এবং পথভ্রষ্টদের জন্য উন্মোচিত করা হবে জাহান্নাম। [১]

[১] অর্থাৎ, জান্নাত ও জাহান্নামকে প্রবেশের আগে সামনে আনা হবে। যার দরুন কাফেরদের দুঃখ ও মু'মিনদের আনন্দ আরো বৃদ্ধি পাবে।

এবং পথভ্রষ্টদের জন্য উন্মোচিত করা হবে জাহান্নাম। [১]

[১] অর্থাৎ, জান্নাত ও জাহান্নামকে প্রবেশের আগে সামনে আনা হবে। যার দরুন কাফেরদের দুঃখ ও মু'মিনদের আ

…
দেখুন tafsirs

পড়ুন related-content

৬৯. আর আপনি তাদের কাছে ইবরাহীমের বৃত্তান্ত বর্ণনা করুন। ৭০. যখন তিনি তার পিতা ও তার সম্প্রদায়কে বলেছিলেন, ‘তোমরা কিসের ইবাদাত করা?’ ৭১. তারা বলল, ‘আমরা মূর্তির পূজা করি সুতরাং আমরা নিষ্ঠার সাথে সেগুলোকে আঁকড়ে থাকব।’ ৭২. তিনি বললেন, ‘তোমরা যখন আহ্বান কর তখন তারা তোমাদের আহ্বান শোনে কি?’ ৭৩. ‘অথবা তারা কি তোমাদের উপকার কিংবা অপকার করতে পারে?’ ৭৪. তারা বলল, ‘না, তবে আমরা আমাদের পিতৃপুরুষদেরকে পেয়েছি, তারা এরূপই করত।’ ৭৫. ইবরাহীম বললেন, ‘তোমরা কি ভাবে দেখেছ, যাদের ‘ইবাদাত তোমরা করে থাক, ৭৬. ‘তোমরা এবং তোমাদের পূর্ববর্তী পিতৃপুরুষরা! ৭৭. সৃষ্টিকুলের রব ব্যতীত এরা সবাই তো আমার শত্ৰু। ৭৮. ‘যিনি আমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তিনিই আমাকে হেদায়াত দিয়েছেন। ৭৯. আর ‘তিনিই আমাকে খাওয়ান ও পান করান। ৮০. ‘এবং রোগাক্রান্ত হলে তিনিই আমাকে আরোগ্য দান করেন [১]; ৮১. ‘আর তিনিই আমার মৃত্যু ঘটাবেন, তারপর আমাকে পুনর্জীবিত করবেন। ৮২. ‘এবং যার কাছে আশা করি যে, তিনি কিয়ামতের দিন আমার অপরাধ ক্ষমা করে দেবেন। ৮৩. ‘হে আমার রব! আমাকে প্রজ্ঞা দান করুন এবং সৎকর্মশীলদের সাথে মিলিয়ে দিন। ৮৪. ‘আর আমাকে পরবর্তীদের মধ্যে যশস্বী করুন [১], ৮৫. ‘এবং আমাকে সুখময় জান্নাতের অধিকারীদের অন্তর্ভুক্ত করুন, ৮৬. ‘আর আমার পিতাকে ক্ষমা করুন, তিনি তো পথভ্রষ্টদের শামিল ছিলেন [১]। ৮৭. ‘এবং আমাকে লাঞ্ছিত করবেন না পুনরুত্থানের দিনে [২] ৮৮. ‘যে দিন ধন-সম্পদ ও সন্তান-সন্ততি কোনো কাজে আসবে না; ৮৯. ‘সে দিন উপকৃত হবে শুধু সে, যে আল্লাহ্‌র কাছে আসবে বিশুদ্ধ অন্তঃকরণ নিয়ে।’ ৯০. আর মুত্তাকীদের নিকটবর্তী করা হবে জান্নাত, ৯১. এবং পথভ্রষ্টদের জন্য উন্মোচিত করা হবে জাহান্নাম [১]; ৯২. তাদেরকে বলা হবে, ‘তারা কোথায়, তোমরা যাদের ‘ইবাদাত করতে--- ৯৩. ‘আল্লাহ্‌র পরিবর্তে? তারা কি তোমাদের সাহায্য করতে পারে অথবা তারা কি আত্মরক্ষা করতে সক্ষম?’ ৯৪. অতঃপর তাদেরকে এবং পথ ভ্ৰষ্টকারীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে অধোমুখী করে [১], ৯৫. এবং ইবলীসের বাহিনীর সকলকেও। ৯৬. তারা সেখানে বিতর্কে লিপ্ত হয়ে বলবে, ৯৭. ‘আল্লাহ্‌র শপথ! আমরা তো স্পষ্ট পথভ্রষ্টতায় নিমজ্জিত ছিলাম,’ ৯৮. ‘যখন আমরা তোমাদেরকে সৃষ্টিকুলের রবের সমকক্ষ গণ্য করতাম। ৯৯. ‘আর আমাদেরকে কেবল দুস্কৃতিকারীরাই পথভ্ৰষ্ট করেছিল; ১০০. ‘অতএব, আমাদের কোনো সুপারিশকারী নেই। ১০১. এবং কোনো সহৃদয় বন্ধুও নেই। ১০২. ‘হায়, যদি আমাদের একবার ফিরে যাওয়ার সুযোগ ঘটত, তাহলে আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম [১]!’ ১০৩. এতে তো অবশ্যই নিদর্শন রয়েছে, কিন্তু তাদের অধিকাংশই মুমিন নয়। ১০৪. আর আপনার রব, তিনি তো পরাক্রমশালী, পরম দয়ালু।

- Dr. Abu Bakr Muhammad Zakaria

reading-goal:continue-reading

মন্তব্য এবং প্রতিফলন

reflection-not-available

Notes placeholders

কুরআনের সাথে সংযুক্ত থাকুন ❤️

নিজেকে নতুন করে শুরু করতে, আত্ম-বিশ্লেষণ করতে এবং কুরআনের সাথে সংযুক্ত থাকতে কিছু সংক্ষিপ্ত ও অর্থপূর্ণ অনুস্মারক।

কুরআন পড়ুন, শুনুন, অনুসন্ধান করুন এবং চিন্তা করুন

Quran.com হল একটি বিশ্বস্ত প্ল্যাটফর্ম যা বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন ভাষায় কুরআন পড়তে, অনুসন্ধান করতে, শুনতে এবং তার উপর চিন্তাভাবনা করার জন্য ব্যবহার করে। এটি অনুবাদ, তাফসির, তেলাওয়াত, শব্দে শব্দ অনুবাদ এবং গভীর অধ্যয়নের জন্য সরঞ্জাম সরবরাহ করে, যা সকলের কাছে কুরআনকে সহজলভ্য করে তোলে।

সাদাকাহ জারিয়াহ হিসেবে, Quran.com মানুষকে কুরআনের সাথে গভীরভাবে সংযুক্ত হতে সাহায্য করার জন্য নিবেদিতপ্রাণ। Quran.Foundation দ্বারা সমর্থিত, একটি 501(c)(3) অলাভজনক সংস্থা, Quran.com সকলের জন্য একটি বিনামূল্যের এবং মূল্যবান সম্পদ হিসেবে বেড়ে চলেছে, আলহামদুলিল্লাহ.

নেভিগেট করুন
বাড়ি
কোরআন রেডিও
আবৃত্তিকারী
আমাদের সম্পর্কে
বিকাশকারীরা
পণ্য আপডেট
প্রতিক্রিয়া
সাহায্য
দান করুন
আমাদের প্রকল্পগুলি
Quran.com
Quran For Android
Quran iOS
QuranReflect.com
Quran.AI
Sunnah.com
Nuqayah.com
Legacy.Quran.com
Corpus.Quran.com
Quran.Foundation এর মালিকানাধীন, পরিচালিত, অথবা স্পন্সরকৃত অলাভজনক প্রকল্প।
জনপ্রিয় লিঙ্ক
কুরআন থেকে দোয়া
দিনের কুরআনের আয়াত
Ayatul Kursi
Surah Yaseen
Surah Al Mulk
Surah Ar-Rahman
Surah Al Waqi'ah
Surah Al Kahf
Surah Al Muzzammil
সাইটম্যাপগোপনীয়তাশর্তাবলী
© ২০২৬ Quran.com. সমস্ত অধিকার সংরক্ষিত
অবদান রাখুন