প্রবেশ কর
প্রবেশ কর
প্রবেশ কর
ভাষা নির্বাচন কর
026

Ash-Shu'ara 26:73 او ينفعونكم او يضرون ٧٣

২৬:৭৩
اَوْ
یَنْفَعُوْنَكُمْ
اَوْ
یَضُرُّوْنَ
۟
অথবা তারা কি তোমাদের উপকার কিংবা অপকার করতে পারে?
আরও পড়ুন

তাফসীর পড়ুন

Tafsir Ahsanul Bayaan

অথবা ওরা কি তোমাদের উপকার কিংবা অপকার করতে পারে?’ [১]

[১] অর্থাৎ, যদি তোমরা ওদের ইবাদত না কর, তাহলে কি ওরা তোমাদের ক্ষতি করে?

আরও তাফসির

প্রাসঙ্গিকভাবে পড়ুন

অধ্যায় ২৬, পৃষ্ঠা ৩৩৩, জুজ ১৯

69. তাদের নিকট ইবরাহীমের বৃত্তান্ত বর্ণনা কর। 70. সে যখন তার পিতা ও তার সম্প্রদায়কে বলেছিলঃ তোমরা কিসের ইবাদাত কর? 71. তারা বললঃ আমরা মূর্তি পূজা করি এবং আমরা নিষ্ঠার সাথে তাদের পূজায় রত থাকব। 72. সে বললঃ তোমরা প্রার্থনা করলে তারা কি শোনে? 73. অথবা তারা কি তোমাদের উপকার কিংবা অপকার করতে পারে? 74. তারা বললঃ না, তবে আমরা আমাদের পিতৃ-পুরুষদেরকে এরূপই করতে দেখেছি। 75. সে বললঃ তোমরা কি তার সম্বন্ধে ভেবে দেখেছ যার পূজা করছ – 76. তোমরা এবং তোমাদের পূর্ব-পুরুষরা? 77. তারা সবাই আমার শত্রু, জগতসমূহের রাব্ব ব্যতীত। 78. তিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনিই আমাকে পথ প্রদর্শন করেন। 79. তিনিই আমাকে দান করেন আহার্য ও পানীয়। 80. এবং অসুস্থ হলে তিনিই আমাকে রোগমুক্ত করেন। 81. আর তিনিই আমার মৃত্যু ঘটাবেন, অতঃপর আমাকে পুনরুজ্জীবিত করবেন। 82. এবং আশা করি, তিনি কিয়ামাত দিবসে আমার অপরাধসমূহ ক্ষমা করে দিবেন। 83. হে আমার রাব্ব! আমাকে প্রজ্ঞা দান করুন এবং সৎ কর্মপরায়ণদের সাথে আমাকে মিলিত করুন। 84. আমাকে পরবর্তীদের মধ্যে সত্যভাষী করুন! 85. এবং আমাকে সুখময় জান্নাতের অধিকারীদের অন্তর্ভুক্ত করুন! 86. আর আমার পিতাকে ক্ষমা করুন, সেতো পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত। 87. এবং আমাকে লাঞ্ছিত করবেননা পুনরুত্থান দিবসে – 88. যেদিন ধন-সম্পদ ও সন্তান-সন্ততি কোন কাজে আসবেনা। 89. সেদিন উপকৃত হবে শুধু সে, যে আল্লাহর নিকট আসবে বিশুদ্ধ অন্তঃকরণ নিয়ে। 90. মুত্তাকীদের নিকটবর্তী করা হবে জান্নাত। 91. আর পথভ্রষ্টদের জন্য উম্মোচিত করা হবে জাহান্নাম। 92. তাদেরকে বলা হবেঃ তারা কোথায়, তোমরা যাদের ইবাদাত করতে – 93. আল্লাহর পরিবর্তে? তারা কি তোমাদের সাহায্য করতে পারে অথবা তারা কি আত্মরক্ষা করতে সক্ষম? 94. অতঃপর তাদেরকে ও পথভ্রষ্টদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। 95. এবং ইবলীস বাহিনীর সবাইকেও। 96. তারা সেখানে বিতর্কে লিপ্ত হয়ে বলবে – 97. আল্লাহর শপথ! আমরাতো স্পষ্ট বিভ্রান্তিতেই ছিলাম। 98. যখন আমরা তোমাদেরকে জগতসমূহের রবের সমকক্ষ মনে করতাম। 99. আমাদেরকে দুস্কৃতকারীরাই বিভ্রান্ত করেছিল। 100. পরিণামে আমাদের কোন সুপারিশকারী নেই। 101. কোন সহৃদয় বন্ধুও নেই। 102. হায়! যদি আমাদের একবার প্রত্যাবর্তনের সুযোগ ঘটত তাহলে আমরা মু’মিনদের অন্তর্ভুক্ত হতাম! 103. এতে অবশ্যই নিদর্শন রয়েছে, কিন্তু তাদের অধিকাংশ মু’মিন নয়। 104. তোমার রাব্ব, তিনিতো পরাক্রমশালী, পরম দয়ালু।

- Sheikh Mujibur Rahman

নোট এবং প্রতিফলন

এই পদটি সম্পর্কে আপনার কোনো টীকা বা ভাবনা নেই।

Notes placeholders

কুরআনের সাথে সংযুক্ত থাকুন ❤️

নিজেকে নতুন করে শুরু করতে, আত্ম-বিশ্লেষণ করতে এবং কুরআনের সাথে সংযুক্ত থাকতে কিছু সংক্ষিপ্ত ও অর্থপূর্ণ অনুস্মারক।

কুরআন পড়ুন, শুনুন, অনুসন্ধান করুন এবং চিন্তা করুন

Quran.com হল একটি বিশ্বস্ত প্ল্যাটফর্ম যা বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন ভাষায় কুরআন পড়তে, অনুসন্ধান করতে, শুনতে এবং তার উপর চিন্তাভাবনা করার জন্য ব্যবহার করে। এটি অনুবাদ, তাফসির, তেলাওয়াত, শব্দে শব্দ অনুবাদ এবং গভীর অধ্যয়নের জন্য সরঞ্জাম সরবরাহ করে, যা সকলের কাছে কুরআনকে সহজলভ্য করে তোলে।

সাদাকাহ জারিয়াহ হিসেবে, Quran.com মানুষকে কুরআনের সাথে গভীরভাবে সংযুক্ত হতে সাহায্য করার জন্য নিবেদিতপ্রাণ। Quran.Foundation দ্বারা সমর্থিত, একটি 501(c)(3) অলাভজনক সংস্থা, Quran.com সকলের জন্য একটি বিনামূল্যের এবং মূল্যবান সম্পদ হিসেবে বেড়ে চলেছে, আলহামদুলিল্লাহ.

নেভিগেট করুন
বাড়ি
কোরআন রেডিও
আবৃত্তিকারী
আমাদের সম্পর্কে
বিকাশকারীরা
পণ্য আপডেট
প্রতিক্রিয়া
সাহায্য
দান করুন
আমাদের প্রকল্পগুলি
Quran.com
Quran For Android
Quran iOS
QuranReflect.com
Quran.AI
Sunnah.com
Nuqayah.com
Legacy.Quran.com
Corpus.Quran.com
Quran.Foundation এর মালিকানাধীন, পরিচালিত, অথবা স্পন্সরকৃত অলাভজনক প্রকল্প।
জনপ্রিয় লিঙ্ক
কুরআন থেকে দোয়া
দিনের কুরআনের আয়াত
Ayatul Kursi
Surah Yaseen
Surah Al Mulk
Surah Ar-Rahman
Surah Al Waqi'ah
Surah Al Kahf
Surah Al Muzzammil
সাইটম্যাপগোপনীয়তাশর্তাবলী
© ২০২৬ Quran.com. সমস্ত অধিকার সংরক্ষিত
অবদান রাখুন