প্রবেশ কর
প্রবেশ কর
প্রবেশ কর
ভাষা নির্বাচন কর

An-Najm 53:56 هاذا نذير من النذر الاولى ٥٦

পাতা ৪৭৫ · জুজ ২৭

هٰذَا
نَذِیْرٌ
مِّنَ
النُّذُرِ
الْاُوْلٰی
۟
এ নবীও [১] অতীতের সতর্ককারীদের মতই এক সতর্ককারী।
reading-goal:continue-reading

পড়ুন q-and-a.tafsir

Tafsir Ahsanul Bayaan

অতীতের সতর্ককারীদের ন্যায় এও একজন সতর্ককারী।

দেখুন tafsirs

পড়ুন related-content

৩৩. আপনি কি দেখেছেন সে ব্যক্তিকে যে মুখ ফিরিয়ে নেয়; ৩৪. এবং দান করে সামান্যই, পরে বন্ধ করে দেয় [১]? ৩৫. তার কাছে কি গায়েবের জ্ঞান আছে যে, সে প্রত্যক্ষ করে? ৩৬. নাকি তাকে জানানো হয়নি যা আছে মূসার সহীফায়, ৩৭. এবং ইবরাহীমের সহীফায় [১], যিনি পূর্ণ করেছিলেন (তার অঙ্গীকার) [২]? ৩৮. তা এই যে [১], কোনো বোঝা বহনকারী অন্যের বোঝা বহন করবে না, ৩৯. আর এই যে, মানুষ তাই পায় যা সে চেষ্টা করে [১], ৪০. আর এই যে, তার প্রচেষ্টার ফল শিঘ্রই দেখা যাবে--- ৪১. তারপর তাকে দেয়া হবে পূর্ণ প্রতিদান, ৪২. আর এই যে, সবার শেষ গন্তব্য তো আপনার রবের কাছে [১], ৪৩. আর এই যে, তিনিই হাসান এবং তিনিই কাঁদান [১], ৪৪. আর এই যে, তিনিই মারেন এবং তিনিই বাঁচান, ৪৫. আর এই যে, তিনিই সৃষ্টি করেন যুগল---পুরুষ ও নারী ৪৬. শুক্রবিন্দু হতে, যখন তা স্থলিত হয়, ৪৭. আর এই যে, পুনরুত্থান ঘটানোর দায়িত্ব তাঁরই [১], ৪৮. আর এই যে, তিনিই অভাবমুক্ত করেন এবং সম্পদ দান করেন [১], ৪৯. আর এই যে, তিনি শি’রা নক্ষত্রের রব [১]। ৫০. আর এই যে, তিনিই প্রাচীন ‘আদ সম্প্রদায়কে ধ্বংস করেছিলেন, ৫১. এবং সামূদ সম্প্রদায়কেও [১]; অতঃপর কাউকেও তিনি বাকী রাখেননি --- ৫২. আর এদের আগে নূহের সম্প্রদায়কেও, নিশ্চয় তারা ছিল অত্যন্ত যালিম ও চরম অবাধ্য। ৫৩. আর তিনি উল্টানো আবাসভূমিকে নিক্ষেপ করেছিলেন [১]। ৫৪. অতঃপর সেটাকে আচ্ছন্ন করল যা আচ্ছন্ন করার [১]! ৫৫. সুতরাং (হে মানুষ!) তুমি তোমার রবের কোন্‌ অনুগ্রহ সম্পর্কে সন্দেহ পোষণ করবে [১]? ৫৬. এ নবীও [১] অতীতের সতর্ককারীদের মতই এক সতর্ককারী। ৫৭. কিয়ামত আসন্ন [১], ৫৮. আল্লাহ ছাড়া কেউই এটা প্রকাশ করতে সক্ষম নয়। ৫৯. তোমরা কি এ কথায় বিস্ময় বোধ করছ ! ৬০. আর হাসি-ঠাট্টা করছ ! এবং কাঁদছো না [১]? ৬১. আর তোমরা উদাসীন [১], ৬২. অতএব আল্লাহকে সাজদা কর এবং তাঁর ‘ইবাদাত কর [১]।

- Dr. Abu Bakr Muhammad Zakaria

reading-goal:continue-reading

মন্তব্য এবং প্রতিফলন

reflection-not-available

Notes placeholders

কুরআনের সাথে সংযুক্ত থাকুন ❤️

নিজেকে নতুন করে শুরু করতে, আত্ম-বিশ্লেষণ করতে এবং কুরআনের সাথে সংযুক্ত থাকতে কিছু সংক্ষিপ্ত ও অর্থপূর্ণ অনুস্মারক।

কুরআন পড়ুন, শুনুন, অনুসন্ধান করুন এবং চিন্তা করুন

Quran.com হল একটি বিশ্বস্ত প্ল্যাটফর্ম যা বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন ভাষায় কুরআন পড়তে, অনুসন্ধান করতে, শুনতে এবং তার উপর চিন্তাভাবনা করার জন্য ব্যবহার করে। এটি অনুবাদ, তাফসির, তেলাওয়াত, শব্দে শব্দ অনুবাদ এবং গভীর অধ্যয়নের জন্য সরঞ্জাম সরবরাহ করে, যা সকলের কাছে কুরআনকে সহজলভ্য করে তোলে।

সাদাকাহ জারিয়াহ হিসেবে, Quran.com মানুষকে কুরআনের সাথে গভীরভাবে সংযুক্ত হতে সাহায্য করার জন্য নিবেদিতপ্রাণ। Quran.Foundation দ্বারা সমর্থিত, একটি 501(c)(3) অলাভজনক সংস্থা, Quran.com সকলের জন্য একটি বিনামূল্যের এবং মূল্যবান সম্পদ হিসেবে বেড়ে চলেছে, আলহামদুলিল্লাহ.

নেভিগেট করুন
বাড়ি
কোরআন রেডিও
আবৃত্তিকারী
আমাদের সম্পর্কে
বিকাশকারীরা
পণ্য আপডেট
প্রতিক্রিয়া
সাহায্য
দান করুন
আমাদের প্রকল্পগুলি
Quran.com
Quran For Android
Quran iOS
QuranReflect.com
Quran.AI
Sunnah.com
Nuqayah.com
Legacy.Quran.com
Corpus.Quran.com
Quran.Foundation এর মালিকানাধীন, পরিচালিত, অথবা স্পন্সরকৃত অলাভজনক প্রকল্প।
জনপ্রিয় লিঙ্ক
কুরআন থেকে দোয়া
দিনের কুরআনের আয়াত
Ayatul Kursi
Surah Yaseen
Surah Al Mulk
Surah Ar-Rahman
Surah Al Waqi'ah
Surah Al Kahf
Surah Al Muzzammil
সাইটম্যাপগোপনীয়তাশর্তাবলী
© ২০২৬ Quran.com. সমস্ত অধিকার সংরক্ষিত
অবদান রাখুন