Aanmelden
Aanmelden
Aanmelden
Taal selecteren

Tafsir Ahsanul Bayaan Tafsir: Al-Anfal Ayah 54

8:54
كداب ال فرعون والذين من قبلهم كذبوا بايات ربهم فاهلكناهم بذنوبهم واغرقنا ال فرعون وكل كانوا ظالمين ٥٤
كَدَأْبِ ءَالِ فِرْعَوْنَ ۙ وَٱلَّذِينَ مِن قَبْلِهِمْ ۚ كَذَّبُوا۟ بِـَٔايَـٰتِ رَبِّهِمْ فَأَهْلَكْنَـٰهُم بِذُنُوبِهِمْ وَأَغْرَقْنَآ ءَالَ فِرْعَوْنَ ۚ وَكُلٌّۭ كَانُوا۟ ظَـٰلِمِينَ ٥٤
كَدَأۡبِﱔ
ءَالِﱕ
فِرۡعَوۡنَﱖ
وَٱلَّذِينَﱗ
مِنﱘ
قَبۡلِهِمۡۚﱙﱚ
كَذَّبُواْﱛ
بِـَٔايَٰتِﱜ
رَبِّهِمۡﱝ
فَأَهۡلَكۡنَٰهُمﱞ
بِذُنُوبِهِمۡﱟ
وَأَغۡرَقۡنَآﱠ
ءَالَﱡ
فِرۡعَوۡنَۚﱢﱣ
وَكُلّٞﱤ
كَانُواْﱥ
ظَٰلِمِينَﱦ
٥٤ﱧ
Zoals Fir'aun en zijn volgelingen en degenen vóór hen; zij loochhenden de Tekenen van hun Heer, waarna Wij hen vernietigden wegens hun zonden. En Wij verdronken Fir'aun en zijn volgelingen en zij allen waren onrechtplegers.
Tafseers
Lagen
Lessen
Reflecties
Antwoorden
Qiraat
Hadith

ফিরআউনের বংশধর ও তাদের পূর্ববর্তিগণের অভ্যাসের ন্যায় এরা এদের প্রতিপালকের নিদর্শনসমূহকে মিথ্যাজ্ঞান করে। তাদের পাপের জন্য আমি তাদেরকে ধ্বংস করেছি এবং ফিরআউনের বংশধরকে (সমুদ্রে) নিমজ্জিত করেছি। আর তারা সকলেই ছিল অত্যাচারী।[১]

[১] এটা পূর্বোক্ত কথারই তাকীদ। অবশ্য এতে ধ্বংসের কথা অতিরিক্ত বর্ণনা হয়েছে যে, তাদেরকে ডুবিয়ে মারা হয়েছে। এ ছাড়াও এ কথা স্পষ্ট করা হয়েছে যে, আল্লাহ তাআলা তাদেরকে ডুবিয়ে মেরে তাদের প্রতি অত্যাচার করেননি। বরং তারা নিজেরাই নিজেদের প্রতি অত্যাচার করেছিল। যেহেতু আল্লাহ তাআলা কারোর প্রতি যুলুম করেন না। {وَمَا رَبُّكَ بِظَلَّامٍ لِّلْعَبِيد} "তোমার প্রভু বান্দাদের উপর অত্যাচারী নন" (সূরা হামীম সাজদাহ ৪১:৪৬ আয়াত)