Registrazione
Registrazione
Registrazione
Seleziona la lingua

Tafsir: Ash-Shu'ara 26:13

26:13
ويضيق صدري ولا ينطلق لساني فارسل الى هارون ١٣
وَيَضِيقُ صَدْرِى وَلَا يَنطَلِقُ لِسَانِى فَأَرْسِلْ إِلَىٰ هَـٰرُونَ ١٣
وَيَضِيقُ
صَدۡرِي
وَلَا
يَنطَلِقُ
لِسَانِي
فَأَرۡسِلۡ
إِلَىٰ
هَٰرُونَ
١٣
È oppresso il mio petto e la mia lingua legata 1. Manda Aronne piuttosto.
Tafsir
Strati
Lezioni
Riflessi
Risposte
Qiraat
Hadith

এবং আমার হৃদয় সংকুচিত হয়ে পড়ছে,[১] আমার জিহ্বা অচল হয়ে যাচ্ছে।[২] সুতরাং হারূনের প্রতিও (প্রত্যাদেশ) পাঠাও। [৩]

[১] এই ভয়ে যে, ওরা বড় উদ্ধত, ওরা আমাকে মিথ্যাবাদী মনে করবে। এখান হতে বোঝা গেল যে, নবীগণও প্রকৃতিগত ভয়ে ভীত হতে পারেন।

[২] এখানে এই ইঙ্গিত করা হয়েছে যে, মূসা (আঃ) বাকপটু ছিলেন না। অথবা এই যে, মুখে আগুনের আঙ্গার ভরে নেওয়ার জন্য তিনি তোতলা হয়ে গিয়েছিলেন; যেমন মুফাসসিরগণ বর্ণনা করে থাকেন।

[৩] অর্থাৎ, জিবরীল (আঃ)-কে তার নিকট অহী দিয়ে পাঠান এবং তাকেও অহী ও নবুঅত দিয়ে আমার সহকারী বানান।