যে ব্যক্তি কিয়ামতের দিন তার মুখমন্ডল দ্বারা কঠিন শাস্তি ঠেকাতে চাইবে (সে কি তার মত, যে নিরাপদ?)[১] সীমালংঘনকারীদের বলা হবে, তোমরা যে কর্ম করতে, তার শাস্তি আস্বাদন কর।
[১] অর্থাৎ, এ ধরনের মানুষ কি ঐ সকল মানুষের সমান হবে, যারা কিয়ামতের দিন নির্ভয় ও নিরাপদ থাকবে?