Giriş yap
Giriş yap
Giriş yap
Dil Seçin

Tafsir Ahsanul Bayaan Tefsir: At-Taghabun Ayah 17

64:17
ان تقرضوا الله قرضا حسنا يضاعفه لكم ويغفر لكم والله شكور حليم ١٧
إِن تُقْرِضُوا۟ ٱللَّهَ قَرْضًا حَسَنًۭا يُضَـٰعِفْهُ لَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ۚ وَٱللَّهُ شَكُورٌ حَلِيمٌ ١٧
إِنﲩ
تُقۡرِضُواْﲪ
ٱللَّهَﲫ
قَرۡضًاﲬ
حَسَنٗاﲭ
يُضَٰعِفۡهُﲮ
لَكُمۡﲯ
وَيَغۡفِرۡﲰ
لَكُمۡۚﲱﲲ
وَٱللَّهُﲳ
شَكُورٌﲴ
حَلِيمٌﲵ
١٧ﲶ
Eğer Allah'a güzel bir ödünç takdiminde bulunursanız, onu sizin için kat kat yapar ve sizi bağışlar; Allah, şükrün karşılığını verendir; Halim'dir.
Tefsirler
Katmanlar
Dersler
Yansımalar
Cevaplar
Kıraat
Hadis

যদি তোমরা আল্লাহকে উত্তম ঋণ দান কর,[১] তাহলে তিনি তোমাদের জন্য তা বহুগুণ বৃদ্ধি করবেন এবং তিনি তোমাদেরকে ক্ষমা করবেন। [২] আর আল্লাহ গুণগ্রাহী, সহনশীল।[৩]

[১] অর্থাৎ, খালেস নিয়তে (আন্তরিকতার সাথে) এবং সন্তুষ্ট মনে যদি আল্লাহর রাস্তায় ব্যয় কর। (তাহলে তা তোমাদের বৃথা যাবে না। বরং তা ঋণের মত পরিশোধ করা হবে।)

[২] অর্থাৎ, তা কয়েক গুণ বাড়িয়ে পরিশোধ করার সাথে সাথে তিনি তোমাদের গোনাহসমূহকেও মার্জনা করে দেবেন।

[৩] তিনি গুণগ্রাহীঃ তিনি তাঁর অনুগতদেরকে أَضْعَافًا مُضَاعَفَةً বহুগুণ সওয়াব দানে ধন্য করেন। তিনি সহনশীলঃ তিনি অবাধ্যদেরকে সত্বর পাকড়াও করেন না।