Войти
Войти
Войти
Выберите язык

Tafsir Ahsanul Bayaan Тафсир: Al-Inshiqaq Ая 6

84:6
يا ايها الانسان انك كادح الى ربك كدحا فملاقيه ٦
يَـٰٓأَيُّهَا ٱلْإِنسَـٰنُ إِنَّكَ كَادِحٌ إِلَىٰ رَبِّكَ كَدْحًۭا فَمُلَـٰقِيهِ ٦
يَٰٓأَيُّهَاﱨ
ٱلۡإِنسَٰنُﱩ
إِنَّكَﱪ
كَادِحٌﱫ
إِلَىٰﱬ
رَبِّكَﱭ
كَدۡحٗاﱮ
فَمُلَٰقِيهِﱯ
٦ﱰ
О человек! Ты стремишься к своему Господу и встретишься с Ним.
Тафсиры
Слои
Уроки
Размышления
Ответы
Кираат
Хадис

হে মানব! তুমি তোমার প্রতিপালকের নিকট পৌঁছানো পর্যন্ত যে কঠোর সাধনা করে থাকো তা তুমি দেখতে পাবে।[১]

[১] এখানে 'মানব' শব্দটি ব্যাপক অর্থে ব্যবহূত হয়েছে। যাতে মু'মিন এবং কাফের উভয় শামিল। كدح কঠোর সাধনা বা পরিশ্রম করাকে বলা হয়; চাহে সে সাধনা বা পরিশ্রম ভালো কাজের জন্য হোক অথবা মন্দ কাজের জন্য। উদ্দেশ্য হল যে, যখন উল্লিখিত বস্তুসমূহ প্রকাশ পাবে; অর্থাৎ কিয়ামত আসবে তখন হে মানুষ! তুমি ভাল-মন্দ যা করেছ তা নিজ সম্মুখে দেখতে পাবে এবং সেই অনুযায়ী তোমাকে ভাল-মন্দ বদলা দেওয়া হবে। সামনে এর বিস্তারিত বর্ণনা আসছে।