Entrar
Entrar
Entrar
Selecione o idioma

Tafsir Ahsanul Bayaan Tafsir: Al-Ma'idah Aia 112

5:112
اذ قال الحواريون يا عيسى ابن مريم هل يستطيع ربك ان ينزل علينا مايدة من السماء قال اتقوا الله ان كنتم مومنين ١١٢
إِذْ قَالَ ٱلْحَوَارِيُّونَ يَـٰعِيسَى ٱبْنَ مَرْيَمَ هَلْ يَسْتَطِيعُ رَبُّكَ أَن يُنَزِّلَ عَلَيْنَا مَآئِدَةًۭ مِّنَ ٱلسَّمَآءِ ۖ قَالَ ٱتَّقُوا۟ ٱللَّهَ إِن كُنتُم مُّؤْمِنِينَ ١١٢
إِذۡﲧ
قَالَﲨ
ٱلۡحَوَارِيُّونَﲩ
يَٰعِيسَىﲪ
ٱبۡنَﲫ
مَرۡيَمَﲬ
هَلۡﲭ
يَسۡتَطِيعُﲮ
رَبُّكَﲯ
أَنﲰ
يُنَزِّلَﲱ
عَلَيۡنَاﲲ
مَآئِدَةٗﲳ
مِّنَﲴ
ٱلسَّمَآءِۖﲵﲶ
قَالَﲷ
ٱتَّقُواْﲸ
ٱللَّهَﲹ
إِنﲺ
كُنتُمﲻ
مُّؤۡمِنِينَﲼ
١١٢ﲽ
E de quando os discípulos disseram: Ó Jesus, filho de Maria, poderá o teu Senhor fazer-nos descer do céu uma mesaservida? Disseste: Temei a Deus, se sois fiéis!
Tafsirs
Camadas
Lições
Reflexões
Respostas
Qiraat
Hadith

স্মরণ কর, হাওয়ারীগণ বলেছিল, ‘হে মারয়্যাম-তনয় ঈসা! তোমার প্রতিপালক কি আমাদের জন্য আকাশ থেকে খাদ্য পরিপূর্ণ খাঞ্চা প্রেরণ করতে সক্ষম?[১] সে বলেছিল, ‘তোমরা আল্লাহকে ভয় কর; যদি তোমরা বিশ্বাসী হও।’ [২]

[১] مَائِدَة এমন পাত্র (যেমন থালা বা প্লেট বা খাঞ্চা ইত্যাদিকে) বলা হয়, যার মধ্যে খাদ্য থাকবে। এই জন্য এর অনুবাদ দস্তরখানাও করা হয়ে থাকে, কেননা তার মধ্যেও খাদ্য থাকে। আর এই উপলক্ষ্যেই সূরার নামকরণও হয়েছে। এখানে এর উল্লেখ আছে যে, হাওয়ারীগণ আন্তরিক প্রশান্তির জন্য আসমান থেকে খানাভর্তি খাঞ্চা অবতীর্ণ করার আবদার জানায়। যেমন ইবরাহীম (আঃ) (আন্তরিক প্রশান্তির জন্য) মৃতকে জীবিত করা স্বচক্ষে দেখার আগ্রহ প্রকাশ করেছিলেন।[২] অর্থাৎ তোমরা এমন জিনিস চেয়ো না, যা তোমাদের জন্য ফিতনার কারণ হয়ে যাবে। যেহেতু দাবী অনুসারে অলৌকিক জিনিস প্রকাশ পাওয়ার পর তাদের মধ্যে যদি দুর্বলতা প্রকাশ পায়, তাহলে সেটা তাদের জন্য আযাবের কারণ হয়ে যাবে। এই জন্যই ঈসা (আঃ) এ ধরনের চাওয়া হতে বিরত থাকতে বললেন এবং তাদেরকে আল্লাহর ভয় দেখালেন।