Registrazione
Registrazione
Registrazione
Seleziona la lingua

Tafsir Ahsanul Bayaan Tafsir: Al-Mujadila Ayah 9

58:9
يا ايها الذين امنوا اذا تناجيتم فلا تتناجوا بالاثم والعدوان ومعصيت الرسول وتناجوا بالبر والتقوى واتقوا الله الذي اليه تحشرون ٩
يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ إِذَا تَنَـٰجَيْتُمْ فَلَا تَتَنَـٰجَوْا۟ بِٱلْإِثْمِ وَٱلْعُدْوَٰنِ وَمَعْصِيَتِ ٱلرَّسُولِ وَتَنَـٰجَوْا۟ بِٱلْبِرِّ وَٱلتَّقْوَىٰ ۖ وَٱتَّقُوا۟ ٱللَّهَ ٱلَّذِىٓ إِلَيْهِ تُحْشَرُونَ ٩
يَٰٓأَيُّهَاﲞ
ٱلَّذِينَﲟ
ءَامَنُوٓاْﲠ
إِذَاﲡ
تَنَٰجَيۡتُمۡﲢ
فَلَاﲣ
تَتَنَٰجَوۡاْﲤ
بِٱلۡإِثۡمِﲥ
وَٱلۡعُدۡوَٰنِﲦ
وَمَعۡصِيَتِﲧ
ٱلرَّسُولِﲨ
وَتَنَٰجَوۡاْﲩ
بِٱلۡبِرِّﲪ
وَٱلتَّقۡوَىٰۖﲫﲬ
وَٱتَّقُواْﲭ
ٱللَّهَﲮ
ٱلَّذِيٓﲯ
إِلَيۡهِﲰ
تُحۡشَرُونَﲱ
٩ﲲ
O credenti, non siano peccaminosi ostili e di disobbedienza nei confronti dell’Inviato i vostri colloqui privati, ma nel bene e nel timor di Allah. Temete Allah, davanti al Quale sarete radunati.
Tafsir
Strati
Lezioni
Riflessi
Risposte
Qiraat
Hadith

হে বিশ্বাসীগণ! তোমরা যখন গোপন পরামর্শ কর, সে পরামর্শ যেন পাপাচরণ, সীমালংঘন ও রসূলের বিরুদ্ধাচরণ সম্পর্কে না হয়।[১] তোমরা কল্যাণমূলক কাজ ও আল্লাহভীরুতা অবলম্বনের পরামর্শ কর।[২] আর সেই আল্লাহকে ভয় কর, যাঁর নিকট তোমরা সমবেত হবে।

[১] যেমন ইয়াহুদী এবং মুনাফিকদের স্বভাব। এটা ঈমানদারদেরকে তরবিয়ত দান ও তাঁদের চরিত্র গঠনের জন্য বলা হচ্ছে যে, যদি তোমরা তোমাদের ঈমানের দাবীতে সত্য হও, তাহলে তোমাদের কানাকানি ইয়াহুদী এবং মুনাফিকদের মত পাপ ও অন্যায়ের জন্য হওয়া উচিত নয়।

[২] অর্থাৎ, যে কাজে মঙ্গলই মঙ্গল আছে, যার বুনিয়াদ হয় আল্লাহ ও তাঁর রসূলের আনুগত্যের উপর। কেননা, এটাই হল কল্যাণমূলক ও আল্লাহভীরুতার কাজ।