Registrazione
Registrazione
Registrazione
Seleziona la lingua

Tafsir: Al-Furqan 25:12

25:12
اذا راتهم من مكان بعيد سمعوا لها تغيظا وزفيرا ١٢
إِذَا رَأَتْهُم مِّن مَّكَانٍۭ بَعِيدٍۢ سَمِعُوا۟ لَهَا تَغَيُّظًۭا وَزَفِيرًۭا ١٢
إِذَا
رَأَتۡهُم
مِّن
مَّكَانِۭ
بَعِيدٖ
سَمِعُواْ
لَهَا
تَغَيُّظٗا
وَزَفِيرٗا
١٢
e quando li vedrà da lontano, potranno sentirne la furia e il crepitio.
Tafsir
Strati
Lezioni
Riflessi
Risposte
Qiraat
Hadith

দূর হতে (জাহান্নাম) যখন ওদেরকে দেখবে, তখন ওরা তার ক্রুদ্ধ গর্জন ও চিৎকার শুনতে পাবে।[১]

[১] অর্থাৎ, জাহান্নাম কাফেরদেরকে দূর থেকে হাশরের মাঠে দেখেই রাগে জ্বলে উঠবে এবং তাদেরকে ক্রোধের বেষ্টনে নেওয়ার জন্য তর্জন-গর্জন করবে। যেমন, অন্যত্র বলা হয়েছে, {إِذَا أُلْقُوا فِيهَا سَمِعُوا لَهَا شَهِيقًا وَهِيَ تَفُورُ، تَكَادُ تَمَيَّزُ مِنَ الْغَيْظِ} অর্থাৎ, যখন তারা তাতে নিক্ষিপ্ত হবে, তখন জাহান্নামের গর্জন শুনবে, আর তা (ক্রোধে) উদ্বেলিত হবে। রোষে জাহান্নাম যেন ফেটে পড়বে। (সূরা মুলক ৬৭:৭-৮ আয়াত) জাহান্নামের দেখা, গর্জন করা এক বাস্তব সত্য ব্যাপার। কোন রূপক বর্ণনা নয়। আল্লাহর জন্য জাহান্নামের বোধশত্তি ও অনুভব করার ক্ষমতা সৃষ্টি করা কঠিন নয়। তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। তিনি তাকে বাকশক্তি দান করবেন এবং সে আল্লাহর {هَلِ امْتَلَأْتِ} (তুমি কি পূর্ণ হয়ে গেছ?) এর উত্তরে {هَلْ مِن مَّزِيدٍ} (আরো আছে কি?) বলবে। (সূরা কাফ ৫০:৩০ আয়াত)