Se connecter
Se connecter
Se connecter
Sélectionner la langue

Tafsir Ahsanul Bayaan Tafsir : At-Tawbah Ayah 81

9:81
فرح المخلفون بمقعدهم خلاف رسول الله وكرهوا ان يجاهدوا باموالهم وانفسهم في سبيل الله وقالوا لا تنفروا في الحر قل نار جهنم اشد حرا لو كانوا يفقهون ٨١
فَرِحَ ٱلْمُخَلَّفُونَ بِمَقْعَدِهِمْ خِلَـٰفَ رَسُولِ ٱللَّهِ وَكَرِهُوٓا۟ أَن يُجَـٰهِدُوا۟ بِأَمْوَٰلِهِمْ وَأَنفُسِهِمْ فِى سَبِيلِ ٱللَّهِ وَقَالُوا۟ لَا تَنفِرُوا۟ فِى ٱلْحَرِّ ۗ قُلْ نَارُ جَهَنَّمَ أَشَدُّ حَرًّۭا ۚ لَّوْ كَانُوا۟ يَفْقَهُونَ ٨١
فَرِحَﱝ
ٱلۡمُخَلَّفُونَﱞ
بِمَقۡعَدِهِمۡﱟ
خِلَٰفَﱠ
رَسُولِﱡ
ٱللَّهِﱢ
وَكَرِهُوٓاْﱣ
أَنﱤ
يُجَٰهِدُواْﱥ
بِأَمۡوَٰلِهِمۡﱦ
وَأَنفُسِهِمۡﱧ
فِيﱨ
سَبِيلِﱩ
ٱللَّهِﱪ
وَقَالُواْﱫ
لَاﱬ
تَنفِرُواْﱭ
فِيﱮ
ٱلۡحَرِّۗﱯﱰ
قُلۡﱱ
نَارُﱲ
جَهَنَّمَﱳ
أَشَدُّﱴ
حَرّٗاۚﱵﱶ
لَّوۡﱷ
كَانُواْﱸ
يَفۡقَهُونَﱹ
٨١ﱺ
Ceux qui ont été laissés à l’arrière se sont réjouis de pouvoir rester chez eux à l’arrière du Messager d’Allah, et ils ont répugné à lutter par leurs biens et leurs personnes dans le sentier d’Allah, et ont dit : "Ne partez pas au combat pendant cette chaleur !" Dis : "Le feu de l’Enfer est plus intense en chaleur." - S’ils comprenaient ! - 1
Tafsirs
Niveaux
Leçons
Réflexions
Réponses
Qiraat
Hadith

যারা (তাবুক অভিযানে) পশ্চাতে রয়ে গেল, তারা রসূলের বিরুদ্ধাচরণ করে বসে থাকতে আনন্দবোধ করল[১] এবং তারা আল্লাহর পথে নিজেদের ধন ও প্রাণ দিয়ে জিহাদ করাকে অপছন্দ করলো। অধিকন্তু বলতে লাগল, ‘তোমরা গরমে (জিহাদে) বের হয়ো না।’ তুমি বলে দাও, ‘জাহান্নামের আগুন (এর চেয়ে) অধিকতর গরম’; যদি তারা বুঝতে পারত! [২]

[১] এখানে সেই মুনাফিকবদের কথা উল্লেখ করা হয়েছে যারা তাবুক যুদ্ধে শরীক হয়নি এবং মিথ্যা অজুহাত পেশ করে না যাওয়ার অনুমতি নিয়েছিল। خِلاف এর অর্থ হল পিছন অথবা বিরুদ্ধাচরণ। অর্থাৎ, রসূল (সাঃ)-এর চলে যাওয়ার পর তাঁর পিছনে অথবা তাঁর বিরুদ্ধাচরণ করে মদীনাতে বসে থাকল।

[২] অর্থাৎ, যদি তাদের এটা জানা থাকত যে, দোযখের আগুনের উষ্ণতার তুলনায় দুনিয়ার (গ্রীষ্মের) উষ্ণতা কিছুই নয়, তাহলে তারা কখনই পিছনে থাকত না। হাদীসে বর্ণিত হয়েছে যে, দুনিয়ার এই আগুন জাহান্নামের আগুনের ৭০ অংশের একাংশ। অর্থাৎ, জাহান্নামের আগুনের উষ্ণতা দুনিয়ার আগুনের থেকে ৬৯ গুণ বেশী। (বুখারীঃ সৃষ্টি রচনা অধ্যায় জাহান্নামের বিবরণ পরিচ্ছেদ) হে আল্লাহ! তুমি আমাদেরকে সে আগুন হতে রক্ষা করো।