আর তোমাদের মধ্যে এমন লোকও আছে যে পিছনে থাকবেই।[১] অতঃপর তোমাদের কোন বিপদ হলে সে বলবে, ‘আল্লাহ আমার প্রতি অনুগ্রহ করেছেন যে, আমি তাদের সঙ্গে উপস্থিত ছিলাম না।’
[১] এখানে মুনাফিকদের কথা বলা হচ্ছে। 'পিছনে থাকবেই'-এর অর্থ, জিহাদে না গিয়ে পিছনে থেকে যাবেই।