প্রবেশ কর
প্রবেশ কর
প্রবেশ কর
ভাষা নির্বাচন কর
২৩:৪৪
ثم ارسلنا رسلنا تترى كل ما جاء امة رسولها كذبوه فاتبعنا بعضهم بعضا وجعلناهم احاديث فبعدا لقوم لا يومنون ٤٤
ثُمَّ أَرْسَلْنَا رُسُلَنَا تَتْرَا ۖ كُلَّ مَا جَآءَ أُمَّةًۭ رَّسُولُهَا كَذَّبُوهُ ۚ فَأَتْبَعْنَا بَعْضَهُم بَعْضًۭا وَجَعَلْنَـٰهُمْ أَحَادِيثَ ۚ فَبُعْدًۭا لِّقَوْمٍۢ لَّا يُؤْمِنُونَ ٤٤
ثُمَّ
اَرْسَلْنَا
رُسُلَنَا
تَتْرَا ؕ
كُلَّ
مَا
جَآءَ
اُمَّةً
رَّسُوْلُهَا
كَذَّبُوْهُ
فَاَتْبَعْنَا
بَعْضَهُمْ
بَعْضًا
وَّجَعَلْنٰهُمْ
اَحَادِیْثَ ۚ
فَبُعْدًا
لِّقَوْمٍ
لَّا
یُؤْمِنُوْنَ
۟
এরপর একাদিক্রমে আমি আমার রসূলদেরকে পাঠিয়েছি। যখনই কোন জাতির কাছে তাদের রসূল এসেছে, তারা তাকে মিথ্যে বলে প্রত্যাখ্যান করেছে, অতঃপর শাস্তি প্রাপ্তির ব্যাপারে তারা একে অন্যের অনুসরণ করেছে, অতঃপর তাদেরকে কাহিনী বানিয়ে দিলাম। কাজেই যে জাতি ঈমান আনে না তারা ধ্বংস হোক!
তাফসির
ধাপ বা পর্যায়সমূহ
পাঠ
প্রতিফলন
উত্তর
কিরাত
হাদিস

অতঃপর আমি একের পর এক[১] আমার রসূলগণকে প্রেরণ করলাম; যখনই কোন জাতির নিকট তার রসূল এল, তখনই তারা তাকে মিথ্যাবাদী বলল; অতঃপর আমি তাদের একের পর এককে ধ্বংস করলাম[২] এবং আমি তাদেরকে কাহিনীতে[৩] পরিণত করলাম; সুতরাং ধ্বংস হোক অবিশ্বাসীরা।

[১] এর অর্থ একের পর এক, পর্যায়ক্রমে, ক্রমাগত ইত্যাদি।

[২] অর্থাৎ, যেমন একের পর এক রাসুল এসেছেন, তেমনি রাসুলদের মিথ্যাজ্ঞান করার জন্য একের পর এক ঐ সকল জাতি আযাব ভোগ করে পৃথিবী হতে নিশ্চিহ্ন হয়ে গেছে।

[৩] যেমন أعَاجِيب শব্দটি أُعجُوبة এর বহুবচন, অনুরূপ أَحَادِيث শব্দটি أُحدُوثَة এর বহুবচন। যার অর্থ কাহিনী ও গল্প।