Ingia
Ingia
Ingia
Chagua Lugha

Tafsir: Az-Zumar 39:16

39:16
لهم من فوقهم ظلل من النار ومن تحتهم ظلل ذالك يخوف الله به عباده يا عباد فاتقون ١٦
لَهُم مِّن فَوْقِهِمْ ظُلَلٌۭ مِّنَ ٱلنَّارِ وَمِن تَحْتِهِمْ ظُلَلٌۭ ۚ ذَٰلِكَ يُخَوِّفُ ٱللَّهُ بِهِۦ عِبَادَهُۥ ۚ يَـٰعِبَادِ فَٱتَّقُونِ ١٦
لَهُم
مِّن
فَوۡقِهِمۡ
ظُلَلٞ
مِّنَ
ٱلنَّارِ
وَمِن
تَحۡتِهِمۡ
ظُلَلٞۚ
ذَٰلِكَ
يُخَوِّفُ
ٱللَّهُ
بِهِۦ
عِبَادَهُۥۚ
يَٰعِبَادِ
فَٱتَّقُونِ
١٦
Tafsir
Tabaka
Mafunzo
Tafakari
Majibu
Qiraat
Hadith

তাদের ঊর্ধ্বদেশে অগ্নিস্তর থাকবে এবং নিম্নদেশেও অগ্নিস্তর থাকবে।[১] এ শাস্তি হতে আল্লাহ নিজ দাসদেরকে ভীতিপ্রদর্শন করেন।[২] হে আমার দাসগণ! তোমরা আমাকে ভয় কর।

[১] ظُلَلٌ, ظُلَّةٌ এর বহুবচন, যার আসল অর্থঃ ছায়া। এখানে উদ্দেশ্য হল, জাহান্নামের আগুনের স্তর। অর্থাৎ, তাদের ঊর্ধ্বে ও নিম্নে আগুনের স্তর হবে, যা তাদের উপর দাউদাউ করে জ্বলতে থাকবে। (ফাতহুল ক্বাদীর)

[২] অর্থাৎ, এটাই পূর্ব বর্ণিত সুস্পষ্ট ক্ষতি ও স্তরবিশিষ্ট আগুনের শাস্তি, যা থেকে আল্লাহ তাআলা তাঁর বান্দাদেরকে ভীতি প্রদর্শন করেন, যাতে তারা আল্লাহর আনুগত্যের পথ বেছে নিয়ে উক্ত নিকৃষ্ট ফল ভোগ করা থেকে বাঁচতে পারে।