登入
登入
登入
选择语言

经注: As-Saffat 37:49

37:49
كانهن بيض مكنون ٤٩
كَأَنَّهُنَّ بَيْضٌۭ مَّكْنُونٌۭ ٤٩
كَأَنَّهُنَّ
بَيۡضٞ
مَّكۡنُونٞ
٤٩
她们仿佛被珍藏的鸵卵样;
经注
层
课程
反思
答案
基拉特
圣训

তারা যেন সুরক্ষিত ডিম্ব [১]।

[১] এখানে জান্নাতের হুরীগণের তৃতীয় গুণ বর্ণিত হয়েছে। তাদেরকে সুরক্ষিত ডিমের সাথে তুলনা করা হয়েছে। আরবদের কাছ এই তুলনা প্রসিদ্ধ ও সুবিদিত ছিল। যে ডিম পাখার নিচে লুকানো থাকে, তা এমনই সুরক্ষিত থাকে যে, এর উপর বাইরের ধূলিকণার কোন প্রভাব পড়ে না। ফলে তা খুব স্বচ্ছ ও পরিচ্ছন্ন থাকে। এছাড়া এর রঙ সাদা হলুদাভ হয়ে থাকে; যা আরবদের কাছে মহিলাদের সর্বাধিক চিত্তাকর্ষক রঙ হিসেবে গণ্য হত। তাই এর সাথে তুলনা করা হয়েছে। [দেখুন,তাবারী; আদওয়াউল বায়ান]