登入
登入
登入
选择语言

经注: Ya-Sin 36:9

36:9
وجعلنا من بين ايديهم سدا ومن خلفهم سدا فاغشيناهم فهم لا يبصرون ٩
وَجَعَلْنَا مِنۢ بَيْنِ أَيْدِيهِمْ سَدًّۭا وَمِنْ خَلْفِهِمْ سَدًّۭا فَأَغْشَيْنَـٰهُمْ فَهُمْ لَا يُبْصِرُونَ ٩
وَجَعَلۡنَا
مِنۢ
بَيۡنِ
أَيۡدِيهِمۡ
سَدّٗا
وَمِنۡ
خَلۡفِهِمۡ
سَدّٗا
فَأَغۡشَيۡنَٰهُمۡ
فَهُمۡ
لَا
يُبۡصِرُونَ
٩
我在他们的前面安置一个障碍,在他们的后面安置一个障碍,蒙蔽了他们,所以他们看不见。
经注
层
课程
反思
答案
基拉特
圣训

আমি ওদের সম্মুখে ও পশ্চাতে অন্তরাল স্থাপন করেছি[১] এবং ওদের দৃষ্টির ওপর আবরণ রেখেছি; [২] ফলে ওরা দেখতে পায় না।

[১] অর্থাৎ, তাদের পার্থিব জীবন সৌন্দর্যময় করে দেওয়া হয়েছে। আর এটা যেন তাদের সামনের আড়াল, যার কারণে তারা পার্থিব সুখ-স্বাচ্ছন্দ্য ছাড়া কিছুই দেখে না। এটাই তাদের ও তাদের ঈমানের মাঝে অন্তরাল ও পর্দাস্বরূপ। আর তাদের মাথায় আখেরাতের বিষয়ে ভাবনা আসাকে অসম্ভব করে দেওয়া হয়েছে। এটা যেন তাদের পিছনের আড়াল। যার কারণে না তারা তওবা করে, আর না নসীহত গ্রহণ করে। কারণ, আখেরাতের কোন চিন্তা ও ভয়ই তাদের অন্তরে নেই।

[২] অর্থাৎ, তাদের চোখকে ঢেকে দিয়েছেন। অর্থাৎ, রাসূলুল্লাহ (সাঃ)-এর সাথে শত্রুতা এবং তাঁর সত্যের দাওয়াত থেকে বৈমুখ্য তাদের চোখের উপর পটি বেঁধে দিয়েছে, অথবা তাদেরকে অন্ধ করে দিয়েছে, যার ফলে তারা দেখতে পায় না। এটা তাদের অবস্থার দ্বিতীয় উদাহরণ।