登入
登入
登入
选择语言

Tafsir Ahsanul Bayaan 经注: At-Tawbah 阿雅 98

9:98
ومن الاعراب من يتخذ ما ينفق مغرما ويتربص بكم الدواير عليهم دايرة السوء والله سميع عليم ٩٨
وَمِنَ ٱلْأَعْرَابِ مَن يَتَّخِذُ مَا يُنفِقُ مَغْرَمًۭا وَيَتَرَبَّصُ بِكُمُ ٱلدَّوَآئِرَ ۚ عَلَيْهِمْ دَآئِرَةُ ٱلسَّوْءِ ۗ وَٱللَّهُ سَمِيعٌ عَلِيمٌۭ ٩٨
وَمِنَﲚ
ٱلۡأَعۡرَابِﲛ
مَنﲜ
يَتَّخِذُﲝ
مَاﲞ
يُنفِقُﲟ
مَغۡرَمٗاﲠ
وَيَتَرَبَّصُﲡ
بِكُمُﲢ
ٱلدَّوَآئِرَۚﲣﲤ
عَلَيۡهِمۡﲥ
دَآئِرَةُﲦ
ٱلسَّوۡءِۗﲧﲨ
وَٱللَّهُﲩ
سَمِيعٌﲪ
عَلِيمٞﲫ
٩٨ﲬ
游牧的阿拉伯人中有人把自己所捐献的钱财当做罚金,并等待著你们遭难。愿他们遭遇厄运。真主是全聪的,是全知的。
经注
层
课程
反思
答案
基拉特
圣训

আর মরুবাসীদের মধ্যে এমন লোক রয়েছে[১] যে, তারা যা কিছু ব্যয় করে তা জরিমানা মনে করে[২] এবং তোমাদের প্রতি (কালের) আবর্তন (দুঃসময়)এর প্রতীক্ষায় থাকে; [৩] (বস্তুতঃ) অশুভ আবর্তন তাদের উপরই পতিত হোক।[৪] আর আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞাতা।

[১] এখন সেই দুই শ্রেণী বেদুঈনদের কথা বর্ণনা করা হচ্ছে, এরা প্রথম শ্রেণীর বেদুঈন।

[২] غُرْمٌ অর্থ জরিমানা। অর্থাৎ এমন ব্যয় যা মানুষকে একদম অনিচ্ছার সাথে নিরুপায় হয়ে করতে হয়।

[৩] - دَوَائِرُ- دَائِرَةٌ এর বহুবচন অর্থঃ কালের আবর্তন, বিপদাপদ। অর্থাৎ তারা মুসলিমদের উপর দুর্দিন ও বিপদ আসার অপেক্ষায় থাকে।

[৪] এটা বদ্দুআ। (অর্থাৎ, অশুভ আবর্তন তাদের উপরই পতিত হোক।) অথবা সংবাদ দেওয়া হচ্ছে যে, তাদেরই দুর্দিন আসবে। কারণ তারাই দুর্দশাগ্রস্ত হওয়ার উপযুক্ত।