Đăng nhập
Đăng nhập
Đăng nhập
Chọn ngôn ngữ

Tafsir Ahsanul Bayaan Tafsir: Yunus Ayah 73

10:73
فكذبوه فنجيناه ومن معه في الفلك وجعلناهم خلايف واغرقنا الذين كذبوا باياتنا فانظر كيف كان عاقبة المنذرين ٧٣
فَكَذَّبُوهُ فَنَجَّيْنَـٰهُ وَمَن مَّعَهُۥ فِى ٱلْفُلْكِ وَجَعَلْنَـٰهُمْ خَلَـٰٓئِفَ وَأَغْرَقْنَا ٱلَّذِينَ كَذَّبُوا۟ بِـَٔايَـٰتِنَا ۖ فَٱنظُرْ كَيْفَ كَانَ عَـٰقِبَةُ ٱلْمُنذَرِينَ ٧٣
فَكَذَّبُوهُﱷ
فَنَجَّيۡنَٰهُﱸ
وَمَنﱹ
مَّعَهُۥﱺ
فِيﱻ
ٱلۡفُلۡكِﱼ
وَجَعَلۡنَٰهُمۡﱽ
خَلَٰٓئِفَﱾ
وَأَغۡرَقۡنَاﱿ
ٱلَّذِينَﲀ
كَذَّبُواْﲁ
بِـَٔايَٰتِنَاۖﲂﲃ
فَٱنظُرۡﲄ
كَيۡفَﲅ
كَانَﲆ
عَٰقِبَةُﲇ
ٱلۡمُنذَرِينَﲈ
٧٣ﲉ
Tuy nhiên, (người dân của Nuh) đã chối bỏ (Nuh). Vì vậy, TA đã giải cứu Y và cả những người (tin tưởng) cùng Y trên con tàu và TA đã để tất cả họ trở thành những người thừa kế. TA đã nhấn chìm những kẻ đã phủ nhận các dấu hiệu của TA. Ngươi (hỡi Thiên Sứ Muhammad) hãy nhìn xem hậu quả ra sao đối với những kẻ đã được cảnh báo.
Tafsirs
Các lớp
Bài học
Suy ngẫm
Câu trả lời
Qiraat
Hadith

অতঃপর তারা তাকে মিথ্যুক মনে করল,[১] অতএব আমি তাকে এবং যারা তার সাথে নৌকায় ছিল, তাদেরকে উদ্ধার করলাম ও তাদেরকে প্রতিনিধি বানালাম।[২] আর যারা আমার নিদর্শনসমূহকে মিথ্যা জ্ঞান করেছিল, তাদেরকে ডুবিয়ে মারলাম। সুতরাং দেখ, যাদেরকে সতর্ক করা হয়েছিল, তাদের পরিণাম কি হয়েছিল?

[১] অর্থাৎ, নূহ (আঃ)-এর সম্প্রদায় সব রকমের ওয়ায-নসীহত শোনার পরেও মিথ্যাজ্ঞান করা থেকে বিরত থাকল না। সুতরাং আল্লাহ তাআলা নূহ (আঃ) ও তাঁর প্রতি ঈমান আনয়নকারীদেরকে নৌকায় আরোহণ করিয়ে বাঁচিয়ে নিলেন এবং বাকি সকলকে, এমনকি নূহ (আঃ)-এর একজন পুত্রকেও ডুবিয়ে মারলেন।

[২] অর্থাৎ সেই সময় যারা জীবিত ছিল, তাদেরকে তাদের পূর্বের মানুষদের স্থলাভিষিক্ত করলাম। মানুষের পরবর্তী প্রজন্ম তাদের বংশ থেকেই, বিশেষ করে নূহ (আঃ)-এর তিন পুত্র থেকে বিস্তার লাভ করেছে। এই জন্য নূহ (আঃ)-কে দ্বিতীয় আদম বলা হয়।