Đăng nhập
Đăng nhập
Đăng nhập
Chọn ngôn ngữ

Tafsir: Ash-Shu'ara 26:89

26:89
الا من اتى الله بقلب سليم ٨٩
إِلَّا مَنْ أَتَى ٱللَّهَ بِقَلْبٍۢ سَلِيمٍۢ ٨٩
إِلَّا
مَنۡ
أَتَى
ٱللَّهَ
بِقَلۡبٖ
سَلِيمٖ
٨٩
“Ngoại trừ những ai đến với Allah bằng một tấm lòng trong sạch.”
Tafsirs
Các lớp
Bài học
Suy ngẫm
Câu trả lời
Qiraat
Hadith

সেদিন উপকৃত হবে কেবল সেই; যে আল্লাহর নিকট সুস্থ অন্তঃকরণ নিয়ে উপস্থিত হবে।’ [১]

[১] বিশুদ্ধ অন্তঃকরণ বা সুস্থ নীরোগ অন্তর বলতে এমন অন্তরকে বুঝানো হয়েছে, যা শিরক হতে পবিত্র। অর্থাৎ, মুমিনদের অন্তর। কারণ কাফের ও মুনাফিকের অন্তর হয় অসুস্থ রোগাক্রান্ত। কেউ কেউ বলেন, বিদআত-শূন্য সুন্নতের উপর প্রশান্ত অন্তর। আবার কারো নিকট পার্থিব ভোগ-বিলাস হতে পবিত্র, আবার কারো নিকট মূর্খতার অন্ধকার ও নৈতিক অধঃপতন হতে পবিত্র অন্তর। এ সকল অর্থই ঠিক হতে পারে। কারণ মু'মিনের অন্তর উক্ত সকল প্রকার রোগ ও অপবিত্রতা থেকে মুক্ত থাকে।