Đăng nhập
Đăng nhập
Đăng nhập
Chọn ngôn ngữ

Tafsir Ahsanul Bayaan Tafsir: Ash-Shu'ara Ayah 146

26:146
اتتركون في ما هاهنا امنين ١٤٦
أَتُتْرَكُونَ فِى مَا هَـٰهُنَآ ءَامِنِينَ ١٤٦
أَتُتۡرَكُونَﲀ
فِيﲁ
مَاﲂ
هَٰهُنَآﲃ
ءَامِنِينَﲄ
١٤٦ﲅ
“Lẽ nào các người sẽ được an toàn hưởng thụ những tiện nghi hiện có nơi đây?”
Tafsirs
Các lớp
Bài học
Suy ngẫm
Câu trả lời
Qiraat
Hadith

তোমাদেরকে কি পার্থিব ভোগ-বিলাসের মধ্যে নিরাপদে ছেড়ে দেওয়া হবে; [১]

[১] অর্থাৎ, এসব নিয়ামত তোমরা কি চিরস্থায়ী ভোগ করবে? তোমাদের উপর কি মৃত্যুও আসবে না এবং আযাবও আসবে না? এখানে জিজ্ঞাসা অস্বীকৃতি ও সতর্কতামূলক। অর্থাৎ, এ রকম নয়; বরং আযাব বা মৃত্যুর মাধ্যমে যখন আল্লাহ চাইবেন তখনই তোমাদেরকে এ সব নিয়ামত হতে বঞ্চিত করবেন। এই আয়াতে একদিকে উদ্বুদ্ধ করা হয়েছে যে, তোমরা আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় কর। অন্যদিকে ভয়ও দেখানো হয়েছে যে, যদি ঈমান ও কৃতজ্ঞতার রাস্তা অবলম্বন না কর, তাহলে ধ্বংসই হবে তোমাদের শেষ পরিণতি।