ลงชื่อเข้าใช้
ลงชื่อเข้าใช้
ลงชื่อเข้าใช้
เลือกภาษา

ตัฟซีร: Al-Isra 17:81

17:81
وقل جاء الحق وزهق الباطل ان الباطل كان زهوقا ٨١
وَقُلْ جَآءَ ٱلْحَقُّ وَزَهَقَ ٱلْبَـٰطِلُ ۚ إِنَّ ٱلْبَـٰطِلَ كَانَ زَهُوقًۭا ٨١
وَقُلۡ
جَآءَ
ٱلۡحَقُّ
وَزَهَقَ
ٱلۡبَٰطِلُۚ
إِنَّ
ٱلۡبَٰطِلَ
كَانَ
زَهُوقٗا
٨١
[81] และจงกล่าวเถิด เมื่อความจริงปรากฏขึ้นและความเท็จย่อมมลายไป แท้จริงความเท็จนั้นย่อมมลายไปเสมอ
ตัฟซีร
ชั้นต่างๆ
บทเรียน
ภาพสะท้อน
คำตอบ
กิรอต
หะดีษ

আর বল, ‘সত্য এসেছে এবং মিথ্যা বিলীন হয়েছে; নিশ্চয় মিথ্যা বিলীয়মান।’ [১]

[১] হাদীসে এসেছে যে, মক্কা বিজয়ের পর যখন নবী (সাঃ) কা'বাগৃহে প্রবেশ করেন, তখন সেখানে তিনশ' ষাটটি মূর্তি রাখা ছিল। নবী (সাঃ)-এর হাতে ছিল একটি কাষ্ঠখন্ড বা লাঠি। তিনি তার ডগা দিয়ে মূর্তিগুলোকে খোঁচা দিচ্ছিলেন আর ﴿جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ﴾..। এবং ﴿ جَاءَ الْحَقُّ وَمَا يُبْدِئُ الْبَاطِلُ وَمَا يُعِيدُ﴾ পড়ে যাচ্ছিলেন। (বুখারীঃ কিতাবুল মাযালিম, মুসলিমঃ কিতাবুল জিহাদ)