Ingia
Ingia
Ingia
Chagua Lugha

Tafsir Ahsanul Bayaan Tafsir: At-Tawba Aya 72

9:72
وعد الله المومنين والمومنات جنات تجري من تحتها الانهار خالدين فيها ومساكن طيبة في جنات عدن ورضوان من الله اكبر ذالك هو الفوز العظيم ٧٢
وَعَدَ ٱللَّهُ ٱلْمُؤْمِنِينَ وَٱلْمُؤْمِنَـٰتِ جَنَّـٰتٍۢ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَـٰرُ خَـٰلِدِينَ فِيهَا وَمَسَـٰكِنَ طَيِّبَةًۭ فِى جَنَّـٰتِ عَدْنٍۢ ۚ وَرِضْوَٰنٌۭ مِّنَ ٱللَّهِ أَكْبَرُ ۚ ذَٰلِكَ هُوَ ٱلْفَوْزُ ٱلْعَظِيمُ ٧٢
وَعَدَﲝ
ٱللَّهُﲞ
ٱلۡمُؤۡمِنِينَﲟ
وَٱلۡمُؤۡمِنَٰتِﲠ
جَنَّٰتٖﲡ
تَجۡرِيﲢ
مِنﲣ
تَحۡتِهَاﲤ
ٱلۡأَنۡهَٰرُﲥ
خَٰلِدِينَﲦ
فِيهَاﲧ
وَمَسَٰكِنَﲨ
طَيِّبَةٗﲩ
فِيﲪ
جَنَّٰتِﲫ
عَدۡنٖۚﲬﲭ
وَرِضۡوَٰنٞﲮ
مِّنَﲯ
ٱللَّهِﲰ
أَكۡبَرُۚﲱﲲ
ذَٰلِكَﲳ
هُوَﲴ
ٱلۡفَوۡزُﲵ
ٱلۡعَظِيمُﲶ
٧٢ﲷ
Tafsir
Tabaka
Mafunzo
Tafakari
Majibu
Qiraat
Hadith

আল্লাহ বিশ্বাসী পুরুষ ও বিশ্বাসী নারীদেরকে এমন উদ্যানসমূহের প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন, যেগুলোর নিম্নদেশে বইতে থাকবে নদীমালা, সেখানে তারা অনন্তকাল থাকবে। আরও (প্রতিশ্রুতি দিয়েছেন) চিরস্থায়ী উদ্যানসমূহে (জান্নাতে আদনে)[১] পবিত্র বাসস্থানসমূহের। আর আল্লাহর সন্তুষ্টি হচ্ছে সর্বাপেক্ষা বড় (নিয়ামত)। [২] এটাই হচ্ছে অতি বড় সফলতা।

[১] যা মণিমুক্তা দ্বারা বানানো হয়েছে। عَدن শব্দের কয়েকটি অর্থ করা হয়েছে তার মধ্যে একটি অর্থ হল চিরস্থায়ী।

[২] হাদীসে এসেছে যে, জান্নাতে সমস্ত নিয়ামতের মধ্যে জান্নাতীদের সব থেকে বড় নিয়ামত হিসাবে যা লাভ হবে, তা হল আল্লাহর সন্তুষ্টি। (বুখারী, মুসলিম, রিক্বাক ও জান্নাত অধ্যায়)