Ingia
Ingia
Ingia
Chagua Lugha

Tafsir Ahsanul Bayaan Tafsir: An-Nisaa Aya 49

4:49
الم تر الى الذين يزكون انفسهم بل الله يزكي من يشاء ولا يظلمون فتيلا ٤٩
أَلَمْ تَرَ إِلَى ٱلَّذِينَ يُزَكُّونَ أَنفُسَهُم ۚ بَلِ ٱللَّهُ يُزَكِّى مَن يَشَآءُ وَلَا يُظْلَمُونَ فَتِيلًا ٤٩
أَلَمۡﲨ
تَرَﲩ
إِلَىﲪ
ٱلَّذِينَﲫ
يُزَكُّونَﲬ
أَنفُسَهُمۚﲭﲮ
بَلِﲯ
ٱللَّهُﲰ
يُزَكِّيﲱ
مَنﲲ
يَشَآءُﲳ
وَلَاﲴ
يُظۡلَمُونَﲵ
فَتِيلًاﲶ
٤٩ﲷ
Tafsir
Tabaka
Mafunzo
Tafakari
Majibu
Qiraat
Hadith

তুমি কি তাদেরকে দেখনি যারা নিজেদেরকে পবিত্র মনে করে? অথচ আল্লাহ যাকে ইচ্ছা পবিত্র করে থাকেন। আর তাদের প্রতি খেজুরের আঁটির ফাটলে সুতো বরাবর (সামান্য পরিমাণ)ও যুলুম করা হবে না। [১]

[১] ইয়াহুদীরা নিজ মুখেই নিজেদের বড়াই ও প্রশংসা করত। যেমন তারা বলত, আমরা আল্লাহর পুত্র এবং তাঁর প্রিয়পাত্র ইত্যাদি। আল্লাহ বললেন, কাউকে প্রশংসাভাজন ও পবিত্র করণের কাজও আল্লাহর এবং কে পবিত্র তা তিনিই জানেন।فَتِيْل খেজুরের আঁটির ফাটলে অতি সূক্ষ্ণ ও পাতলা সুতোর মত যে অংশ থাকে সেটাকেই 'ফাতীল' বলা হয়। অর্থাৎ, এইটুকু সামান্য পরিমাণ যুলুমও করা হবে না।