Ingia
Ingia
Ingia
Chagua Lugha

Tafsir Ahsanul Bayaan Tafsiri: Al-Hashr Ayah 15

59:15
كمثل الذين من قبلهم قريبا ذاقوا وبال امرهم ولهم عذاب اليم ١٥
كَمَثَلِ ٱلَّذِينَ مِن قَبْلِهِمْ قَرِيبًۭا ۖ ذَاقُوا۟ وَبَالَ أَمْرِهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌۭ ١٥
كَمَثَلِﲱ
ٱلَّذِينَﲲ
مِنﲳ
قَبۡلِهِمۡﲴ
قَرِيبٗاۖﲵﲶ
ذَاقُواْﲷ
وَبَالَﲸ
أَمۡرِهِمۡﲹ
وَلَهُمۡﲺ
عَذَابٌﲻ
أَلِيمٞﲼ
١٥ﲽ
Tafsir
Tabaka
Mafunzo
Tafakari
Majibu
Qiraat
Hadith

(ওরা) তাদের মত, যারা তাদের অব্যবহিত পূর্বে গত হয়েছে, যারা নিজেদের কৃতকর্মের শাস্তি আস্বাদন করেছে।[১] আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। [২]

[১] এ থেকে কেউ কেউ মক্কার মুশরিকদেরকে বুঝিয়েছেন। যারা বানু-নায্বীর যুদ্ধের কিছু দিন পূর্বে বদর যুদ্ধে চরমভাবে পরাজিত হয়েছিল। অর্থাৎ, এরাও পরাজয় ও লাঞ্ছনার শিকার হওয়ার ব্যাপারে মুশরিকদের মতনই, যাদের যামানা অতি নিকটেই অতিবাহিত হয়েছে। কেউ কেউ ইয়াহুদীদের দ্বিতীয় গোত্র বানু-ক্বাইনুক্বা'কে বুঝিয়েছেন। যাদেরকে বানু-নায্বীরদের পূর্বে দেশ থেকে বহিষ্কার করা হয়েছিল এবং যারা কাল ও স্থান উভয় দিক দিয়েই এদের কাছাকাছি ছিল।(ইবনে কাসীর)

[২] এই যে শাস্তি তারা ভোগ করল এটা তো দুনিয়ার শাস্তি। এ ছাড়াও তাদের জন্য রয়েছে আখেরাতের শাস্তি; যা হবে অতীব যন্ত্রণাদায়ক।