Ingia
Ingia
Ingia
Chagua Lugha

Tafsir Ahsanul Bayaan Tafsir: Al-Baqarah Aya 220

2:220
في الدنيا والاخرة ويسالونك عن اليتامى قل اصلاح لهم خير وان تخالطوهم فاخوانكم والله يعلم المفسد من المصلح ولو شاء الله لاعنتكم ان الله عزيز حكيم ٢٢٠
فِى ٱلدُّنْيَا وَٱلْـَٔاخِرَةِ ۗ وَيَسْـَٔلُونَكَ عَنِ ٱلْيَتَـٰمَىٰ ۖ قُلْ إِصْلَاحٌۭ لَّهُمْ خَيْرٌۭ ۖ وَإِن تُخَالِطُوهُمْ فَإِخْوَٰنُكُمْ ۚ وَٱللَّهُ يَعْلَمُ ٱلْمُفْسِدَ مِنَ ٱلْمُصْلِحِ ۚ وَلَوْ شَآءَ ٱللَّهُ لَأَعْنَتَكُمْ ۚ إِنَّ ٱللَّهَ عَزِيزٌ حَكِيمٌۭ ٢٢٠
فِيﱁ
ٱلدُّنۡيَاﱂ
وَٱلۡأٓخِرَةِۗﱃﱄ
وَيَسۡـَٔلُونَكَﱅ
عَنِﱆ
ٱلۡيَتَٰمَىٰۖﱇﱈ
قُلۡﱉ
إِصۡلَاحٞﱊ
لَّهُمۡﱋ
خَيۡرٞۖﱌﱍ
وَإِنﱎ
تُخَالِطُوهُمۡﱏ
فَإِخۡوَٰنُكُمۡۚﱐﱑ
وَٱللَّهُﱒ
يَعۡلَمُﱓ
ٱلۡمُفۡسِدَﱔ
مِنَﱕ
ٱلۡمُصۡلِحِۚﱖﱗ
وَلَوۡﱘ
شَآءَﱙ
ٱللَّهُﱚ
لَأَعۡنَتَكُمۡۚﱛﱜ
إِنَّﱝ
ٱللَّهَﱞ
عَزِيزٌﱟ
حَكِيمٞﱠ
٢٢٠ﱡ
Tafsir
Tabaka
Mafunzo
Tafakari
Majibu
Qiraat
Hadith

ইহকাল ও পরকাল সম্বন্ধে। লোকে তোমাকে পিতৃহীনদের সম্পর্কেও জিজ্ঞাসা করে;[১] বল, তাদের উপকারের চেষ্টা করাই উত্তম। আর যদি তোমরা তাদের সাথে মিলে-মিশে থাক, তাহলে তারা তোমাদের ভাই। আল্লাহ জানেন কে হিতকারী ও কে অনিষ্টকারী। আর আল্লাহ ইচ্ছা করলে তোমাদেরকে কষ্টে ফেলতে পারতেন। [২] নিশ্চয় আল্লাহ প্রবল পরাক্রান্ত প্রজ্ঞাময়।

[১] অন্যায়ভাবে এতীমদের মাল ভক্ষণকারীদের প্রতি যখন তিরস্কার নাযিল হল, তখন সাহাবায়ে কেরাম (রাঃ) ভয় পেয়ে গেলেন এবং এতীমদের মাল পৃথক করে দিলেন, এমন কি পানাহারের কোন কিছু অবশিষ্ট রয়ে গেলে তাও এই ভয়ে ব্যবহার করতেন না যে, আমরাও যেন (আল্লাহ কর্তৃক) নাযিলকৃত শাস্তির উপযুক্ত ও তিরস্কারে শামিল না হয়ে যাই, ফলে তা খারাপ হয়ে যেত। এই কারণেই এই আয়াত নাযিল হল। (ইবনে কাসীর)

[২] অর্থাৎ, উপকারের চেষ্টা ও সৎ উদ্দেশ্যেও তাদের মালকে তোমাদের মালের সাথে মিশিয়ে নেওয়ার অনুমতি দিতেন না।