Ingia
Ingia
Ingia
Chagua Lugha

Tafsir Ahsanul Bayaan Tafsiri: Hud Ayah 60

11:60
واتبعوا في هاذه الدنيا لعنة ويوم القيامة الا ان عادا كفروا ربهم الا بعدا لعاد قوم هود ٦٠
وَأُتْبِعُوا۟ فِى هَـٰذِهِ ٱلدُّنْيَا لَعْنَةًۭ وَيَوْمَ ٱلْقِيَـٰمَةِ ۗ أَلَآ إِنَّ عَادًۭا كَفَرُوا۟ رَبَّهُمْ ۗ أَلَا بُعْدًۭا لِّعَادٍۢ قَوْمِ هُودٍۢ ٦٠
وَأُتۡبِعُواْﲦ
فِيﲧ
هَٰذِهِﲨ
ٱلدُّنۡيَاﲩ
لَعۡنَةٗﲪ
وَيَوۡمَﲫ
ٱلۡقِيَٰمَةِۗﲬﲭ
أَلَآﲮ
إِنَّﲯ
عَادٗاﲰ
كَفَرُواْﲱ
رَبَّهُمۡۗﲲﲳ
أَلَاﲴ
بُعۡدٗاﲵ
لِّعَادٖﲶ
قَوۡمِﲷ
هُودٖﲸ
٦٠ﲹ
Tafsir
Tabaka
Mafunzo
Tafakari
Majibu
Qiraat
Hadith

আর এই দুনিয়াতে অভিসম্পাত তাদের সঙ্গে সঙ্গে রইল এবং কিয়ামতের দিনও।[১] জেনে রেখো! আ’দ (সম্প্রদায়) নিজ প্রতিপালককে অমান্য করল। আরো জেনে রেখো, দূর হয়ে গেল আ’দ (আল্লাহর করুণা হতে); যারা হূদের সম্প্রদায় ছিল। [২]

[১] لعنة (লানত, অভিসম্পাত) শব্দটির অর্থ হল আল্লাহর রহমত থেকে দূর হওয়া, মঙ্গলময় বস্তু থেকে বঞ্চিত হওয়া এবং লোকের অসন্তুষ্টি ও নিন্দার শিকার হওয়া। দুনিয়াতে এই অভিসম্পাত এইভাবে হবে যে, মু'মিনদের মাঝে সর্বদা তাদের আলোচনা নিন্দা ও অসন্তুষ্টির সাথে হবে। আর কিয়ামতের দিন এইভাবে হবে যে, তারা সকলের সামনে লাঞ্ছিত ও অপমানিত হবে এবং আল্লাহর শাস্তিতে গ্রেফতার হবে।

[২] بُعْدٌ শব্দটিও রহমত থেকে দূর এবং অভিসম্পাত ও ধ্বংসের অর্থে ব্যবহার হয়, এর পূর্বেও তা বর্ণনা করা হয়েছে।