Identifikohu
Identifikohu
Identifikohu
Zgjidh Gjuhën

Tafsir Ahsanul Bayaan Tefsir: Al-Mu'minun Aja 33

23:33
وقال الملا من قومه الذين كفروا وكذبوا بلقاء الاخرة واترفناهم في الحياة الدنيا ما هاذا الا بشر مثلكم ياكل مما تاكلون منه ويشرب مما تشربون ٣٣
وَقَالَ ٱلْمَلَأُ مِن قَوْمِهِ ٱلَّذِينَ كَفَرُوا۟ وَكَذَّبُوا۟ بِلِقَآءِ ٱلْـَٔاخِرَةِ وَأَتْرَفْنَـٰهُمْ فِى ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا مَا هَـٰذَآ إِلَّا بَشَرٌۭ مِّثْلُكُمْ يَأْكُلُ مِمَّا تَأْكُلُونَ مِنْهُ وَيَشْرَبُ مِمَّا تَشْرَبُونَ ٣٣
وَقَالَﱹ
ٱلۡمَلَأُﱺ
مِنﱻ
قَوۡمِهِﱼ
ٱلَّذِينَﱽ
كَفَرُواْﱾ
وَكَذَّبُواْﱿ
بِلِقَآءِﲀ
ٱلۡأٓخِرَةِﲁ
وَأَتۡرَفۡنَٰهُمۡﲂ
فِيﲃ
ٱلۡحَيَوٰةِﲄ
ٱلدُّنۡيَاﲅ
مَاﲆ
هَٰذَآﲇ
إِلَّاﲈ
بَشَرٞﲉ
مِّثۡلُكُمۡﲊ
يَأۡكُلُﲋ
مِمَّاﲌ
تَأۡكُلُونَﲍ
مِنۡهُﲎ
وَيَشۡرَبُﲏ
مِمَّاﲐ
تَشۡرَبُونَﲑ
٣٣ﲒ
Edhe paria nga populli i tij e cila nuk besoi dhe e mohoi jetën tjetër dhe të cilëve Ne u patëm mundësuar rehati e begati në jetën e kësaj bote, thanë: “Ky nuk është tjetër pos njeri sikurse edhe ju, ha ashtu si hani ju dhe pi ashtu si pini ju!”
Tefsiret
Shtresat
Mësimet
Reflektime
Përgjigjet
Kiraat
Hadith

তার সম্প্রদায়ের প্রধানগণ,[১] যারা অবিশ্বাস করেছিল ও পরকালের সাক্ষাৎকে মিথ্যাজ্ঞান করেছিল এবং যাদেরকে আমি দিয়েছিলাম পার্থিব জীবনে প্রচুর ভোগ-সম্ভার,[২] তারা বলেছিল, ‘এ তো তোমাদেরই মত একজন মানুষ; তোমরা যা আহার কর, সেও তো তা-ই আহার করে এবং তোমরা যা পান কর, সেও তাই পান করে।[৩]

[১] জাতির নেতারাই প্রতি যুগে নবী-রসূল ও সত্যপন্থীদেরকে মিথ্যাজ্ঞান করায় সক্রিয় থেকেছে। যার কারণে জাতির অধিকাংশ মানুষই ঈমান গ্রহণে বঞ্চিত থেকেছে। কারণ, তারাই হল প্রভাবশালী ও জাতির মাথা, জাতি তাদের পিছনে পিছনে চলতে থাকে।

[২] পরকালে বিশ্বাস না করা ও পার্থিব সুখ-বিলাসের আতিশয্য -- এই দু'টি ছিল রসূলের উপর ঈমান না আনার মূল কারণ। আজও বাতিলপন্থীরা উক্ত দুই কারণে হকপন্থীদের বিরোধিতা ও সত্যের দাওয়াত হতে বিমুখতা অবলম্বন করে।

[৩] তারাও কেবল এই বলে অস্বীকার করল যে, এওতো আমাদের মতই খায়-পান করে। অতএব এ রাসুল কিভাবে হতে পারে! যেমন আজও ইসলামের বহু দাবিদার 'রাসুল (সাঃ) মানুষ ছিলেন' একথা স্বীকার করতে চায় না।