Identifikohu
Identifikohu
Identifikohu
Zgjidh Gjuhën

Tafsir Ahsanul Bayaan Tefsir: Al-A'raf Aja 121

7:121
قالوا امنا برب العالمين ١٢١
قَالُوٓا۟ ءَامَنَّا بِرَبِّ ٱلْعَـٰلَمِينَ ١٢١
قَالُوٓاْﱁ
ءَامَنَّاﱂ
بِرَبِّﱃ
ٱلۡعَٰلَمِينَﱄ
١٢١ﱅ
Tefsiret
Shtresat
Mësimet
Reflektime
Përgjigjet
Kiraat
Hadith

তারা বলল, ‘আমরা বিশ্ব প্রতিপালকের প্রতি বিশ্বাস স্থাপন করলাম। [১]

[১] যাদুকরেরা যাদু ও তার আসলত্বকে ভাল ভাবেই জানত। যখন তারা এ সকল দেখল, তখন তারা জানতে পারল যে, মূসা যা কিছু পেশ করেছেন তা যাদু নয়। তিনি সত্যিই আল্লাহর প্রেরিত দূত এবং তিনি আল্লাহর সাহায্যেই এই মু'জিযা আমাদের সামনে তুলে ধরেছেন; যা মুহূর্তের মধ্যে আমাদের যাদুকে শেষ করে ফেলল। সেই জন্য তারা মূসা (আঃ)-এর উপর ঈমান আনার কথা ঘোষণা করে দিল। এ থেকে এ কথা পরিষ্কার হল যে, অসত্য অসত্যই; তাকে যত শোভনীয়ই করা হোক না কেন। আর সত্য সত্যই; তাকে যতই গোপনে রাখা হোক না কেন। একদিন না একদিন সত্যের বিজয়-ডঙ্কা বেজেই ওঠে।