Entrar
Entrar
Entrar
Selecione o idioma

Tafsir: Al-Mu'minun 23:34

23:34
ولين اطعتم بشرا مثلكم انكم اذا لخاسرون ٣٤
وَلَئِنْ أَطَعْتُم بَشَرًۭا مِّثْلَكُمْ إِنَّكُمْ إِذًۭا لَّخَـٰسِرُونَ ٣٤
وَلَئِنۡ
أَطَعۡتُم
بَشَرٗا
مِّثۡلَكُمۡ
إِنَّكُمۡ
إِذٗا
لَّخَٰسِرُونَ
٣٤
E, se obedecerdes a um homem como vós, certamente sereis desventurados.
Tafsirs
Camadas
Lições
Reflexões
Respostas
Qiraat
Hadith

যদি তোমরা তোমাদেরই মত এক জন মানুষের আনুগত্য কর, তাহলে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। [১]

[১] তা ক্ষতির কথাই বটে যে, নিজেদেরই মত একজন মানুষকে রসূল মেনে নিয়ে তোমরা তার মর্যাদা ও বড়ত্বকে মেনে নেবে। অথচ একজন মানুষ অপর মানুষ হতে উত্তম কি করে হতে পারে? এই সেই ভ্রান্তি; যা আল্লাহর রসূলকে মানুষ হিসাবে অস্বীকারকারীদের মাথায় ঢুকে আছে। অথচ আল্লাহ যে মানুষকে রিসালাতের (রসূল হওয়ার) জন্য নির্বাচন করেন, তিনি রিসালাত ও অহীর কারণে অন্য সমস্ত সাধারণ মানুষ অপেক্ষা সম্মানিত, উত্তম ও সর্বশ্রেষ্ঠ বলে বিবেচিত হন।