Entrar
Entrar
Entrar
Selecione o idioma

Tafsir Ahsanul Bayaan Tafsir: Al-Baqarah Aia 270

2:270
وما انفقتم من نفقة او نذرتم من نذر فان الله يعلمه وما للظالمين من انصار ٢٧٠
وَمَآ أَنفَقْتُم مِّن نَّفَقَةٍ أَوْ نَذَرْتُم مِّن نَّذْرٍۢ فَإِنَّ ٱللَّهَ يَعْلَمُهُۥ ۗ وَمَا لِلظَّـٰلِمِينَ مِنْ أَنصَارٍ ٢٧٠
وَمَآﱁ
أَنفَقۡتُمﱂ
مِّنﱃ
نَّفَقَةٍﱄ
أَوۡﱅ
نَذَرۡتُمﱆ
مِّنﱇ
نَّذۡرٖﱈ
فَإِنَّﱉ
ٱللَّهَﱊ
يَعۡلَمُهُۥۗﱋﱌ
وَمَاﱍ
لِلظَّٰلِمِينَﱎ
مِنۡﱏ
أَنصَارٍﱐ
٢٧٠ﱑ
De cada caridade que dispensais e de cada promessa que fazeis, Deus o sabe; sabei que os iníquos jamais terãoprotetores.
Tafsirs
Camadas
Lições
Reflexões
Respostas
Qiraat
Hadith

যা তোমরা দান কর অথবা যা কিছু তোমরা নযর-মানত কর,[১] আল্লাহ তা অবশ্যই জানেন এবং অত্যাচারীদের কোন সাহায্যকারী নেই।

[১] نَذر 'নযর' তথা মানত করা বলতে এই নিয়ত করা যে, আমার অমুক কাজটা যদি হয়ে যায় অথবা অমুক বিপদ থেকে যদি আমি মুক্তি পাই, তাহলে আল্লাহর রাস্তায় এতটা পরিমাণ আমি সাদাকা করব। এই মানত পূরণ করা জরুরী। তবে কোন অবাধ্যতা অথবা অবৈধ কাজের মানত করে থাকলে তা পূরণ করা বৈধ নয়। মানত করাও নামায-রোযার মত একটি ইবাদত। কাজেই আল্লাহ ব্যতীত অন্য কারো নামে মানত করলে সেটা তারই ইবাদত বলে গণ্য হবে, আর তা হবে শিরক। যেমন বর্তমানে অনেক প্রসিদ্ধ কবরসমূহে গিয়ে মানত করে সেখানে ব্যাপকহারে নযরানা পেশ করা হয়। মহান আল্লাহ এই ধরনের শিরক থেকে আমাদেরকে রক্ষা করুন। আমীন!