Log masuk
Log masuk
Log masuk
Pilih Bahasa

Tafsir Ahsanul Bayaan Tafsir: Ghaafir (Al-Mu'min) Ayah 45

40:45
فوقاه الله سييات ما مكروا وحاق بال فرعون سوء العذاب ٤٥
فَوَقَىٰهُ ٱللَّهُ سَيِّـَٔاتِ مَا مَكَرُوا۟ ۖ وَحَاقَ بِـَٔالِ فِرْعَوْنَ سُوٓءُ ٱلْعَذَابِ ٤٥
فَوَقَىٰهُﲂ
ٱللَّهُﲃ
سَيِّـَٔاتِﲄ
مَاﲅ
مَكَرُواْۖﲆﲇ
وَحَاقَﲈ
بِـَٔالِﲉ
فِرۡعَوۡنَﲊ
سُوٓءُﲋ
ٱلۡعَذَابِﲌ
٤٥ﲍ
(Dengan keikhlasannya dan penyerahan dirinya kepada Allah) maka ia diselamatkan oleh Allah dari angkara tipu daya mereka; dan Firaun bersama-sama kaumnya ditimpa azab seksa yang seburuk-buruknya,
Tafsir
Lapisan
Pelajaran
Renungan
Jawapan
Qiraat
Hadis

অতঃপর আল্লাহ তাকে ওদের ষড়যন্ত্রের অনিষ্ট হতে রক্ষা করলেন[১] এবং কঠিন শাস্তি ফিরআউন সম্প্রদায়কে গ্রাস করল।[২]

[১] অর্থাৎ, তার ক্বিবত সম্প্রদায় উক্ত মু'মিনের সত্যের ঘোষণা দেওয়ার কারণে তার বিরুদ্ধে যে চক্রান্ত এবং ষড়যন্ত্র করে রেখেছিল, সেই সমস্ত ষড়যন্ত্রকে মহান আল্লাহ ব্যর্থ করে দেন এবং তাকে মূসা (আঃ)-এর সাথে পরিত্রাণ দান করেন। আর আখেরাতেও তার স্থান হবে জান্নাতে।

[২] অর্থাৎ, দুনিয়াতে তাদেরকে ডুবিয়ে ধ্বংস করা হল এবং আখেরাতেও তাদের জন্য হবে জাহান্নামের কঠিনতর আযাব।