Log masuk
Log masuk
Log masuk
Pilih Bahasa

Tafsir: At-Taghaabun 64:3

64:3
خلق السماوات والارض بالحق وصوركم فاحسن صوركم واليه المصير ٣
خَلَقَ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضَ بِٱلْحَقِّ وَصَوَّرَكُمْ فَأَحْسَنَ صُوَرَكُمْ ۖ وَإِلَيْهِ ٱلْمَصِيرُ ٣
خَلَقَﱢ
ٱلسَّمَٰوَٰتِﱣ
وَٱلۡأَرۡضَﱤ
بِٱلۡحَقِّﱥ
وَصَوَّرَكُمۡﱦ
فَأَحۡسَنَﱧ
صُوَرَكُمۡۖﱨﱩ
وَإِلَيۡهِﱪ
ٱلۡمَصِيرُﱫ
٣ﱬ
Ia menciptakan langit dan bumi dengan cara yang sungguh layak dan berhikmat, dan Ia menentukan bentuk rupa kamu serta memperelokkan rupa kamu; dan kepadaNyalah tempat kembali.
Tafsir
Lapisan
Pelajaran
Renungan
Jawapan
Qiraat
Hadis

তিনি আকাশমন্ডলী ও পৃথিবী যথাযথভাবে সৃষ্টি করেছেন।[১] তিনি তোমাদেরকে আকৃতি দান করেছেন এবং তোমাদের আকৃতি সুন্দর করেছেন। [২] আর প্রত্যাবর্তন তো তাঁরই নিকট। [৩]

[১] অর্থাৎ, তা তিনি অযথা সৃষ্টি করেননি। বরং এর সৃষ্টির পিছনে ন্যায়পরায়ণতা ও যুক্তি আছে। আর তার দাবী হল, নেককারকে তার নেকীর এবং বদকারকে তার বদীর বদলা দেওয়া হোক। সুতরাং তিনি এই ন্যায়পরায়ণতার (দাবীর) পরিপূর্ণ প্রকাশ ঘটাবেন কিয়ামতের দিন।[২] তোমাদের আকৃতি, শারীরিক গঠন এবং চেহারার আকৃতি এত সুন্দর বানিয়েছেন যে, আল্লাহর অন্য সৃষ্টিকুল এ থেকে বঞ্চিত। যেমন, সূরা ইনফিত্বার ৮২:৬-৮ এবং সূরা মু'মিন ৪০:৬৪ আয়াতে আল্লাহ বলেছেন, ﴿يَا أَيُّهَا الْأِنْسَانُ مَا غَرَّكَ بِرَبِّكَ الْكَرِيمِ * الَّذِي خَلَقَكَ فَسَوَّاكَ فَعَدَلَكَ* فِي أَيِّ صُورَةٍ مَا شَاءَ رَكَّبَكَ﴾ (الانفطار:৬-৮)﴿وَصَوَّرَكُمْ فَأَحْسَنَ صُوَرَكُمْ وَرَزَقَكُمْ مِنَ الطَّيِّبَاتِ ﴾ (المؤمن:৬৪)[৩] অন্য কারো কাছে নয় যে, আল্লাহর পাকড়াও ও হিসাব-নিকাশ হতে বেঁচে যাবে।