Log masuk
Log masuk
Log masuk
Pilih Bahasa

Tafsir: As-Saaffaat 37:112

37:112
وبشرناه باسحاق نبيا من الصالحين ١١٢
وَبَشَّرْنَـٰهُ بِإِسْحَـٰقَ نَبِيًّۭا مِّنَ ٱلصَّـٰلِحِينَ ١١٢
وَبَشَّرۡنَٰهُ
بِإِسۡحَٰقَ
نَبِيّٗا
مِّنَ
ٱلصَّٰلِحِينَ
١١٢
Dan Kami pula berikan kepadanya berita yang mengembirakan, bahawa ia akan beroleh (seorang anak): Ishak, yang akan menjadi Nabi, yang terhitung dari orang-orang yang soleh.
Tafsir
Lapisan
Pelajaran
Renungan
Jawapan
Qiraat
Hadis

আমি তাকে ইসহাকের সুসংবাদ দিয়েছিলাম, সে ছিল একজন নবী, সৎকর্মপরায়ণদের অন্যতম। [১]

[১] উক্ত ঘটনার পর ইবরাহীম (আঃ)-কে আরো একটি সন্তান ইসহাক ও তাঁর নবী হওয়ার সুসংবাদ দানে বুঝা যাচ্ছে যে, এর পূর্বে যাঁকে যবেহ করার আদেশ দেওয়া হয়েছিল তিনি ইসমাঈল (আঃ) ছিলেন। সেই সময় ইবরাহীম (আঃ)-এর তিনিই একমাত্র পুত্র ছিলেন, ইসহাক (আঃ) তাঁর পরে জন্মগ্রহণ করেন। 'যাবীহ' (যাঁকে যবেহ করতে যাওয়া হয়েছিল তিনি) কে ছিলেন, ইসমাঈল (আঃ) না ইসহাক (আঃ)? এ বিষয়ে মুফাসসিরগণের মাঝে মতভেদ আছে। ইমাম ইবনে জারীরের মতে, তিনি ইসহাক (আঃ)। কিন্তু ইবনে কাসীর ও অধিকাংশ মুফাসসিরগণের মতে, তিনি ইসমাঈল (আঃ)। আর এটাই সঠিক। ইমাম শাওকানী এই বিষয়ে নীরব।

(বিস্তারিত জানার জন্যে তাফসীর ফাতহুল ক্বাদীর ও তাফসীর ইবনে কাসীর দ্রষ্টব্য)