Log masuk
Log masuk
Log masuk
Pilih Bahasa

Tafsir Abu Bakr Zakaria Tafsir: An-Najm Ayah 3

53:3
وما ينطق عن الهوى ٣
وَمَا يَنطِقُ عَنِ ٱلْهَوَىٰٓ ٣
وَمَاﱋ
يَنطِقُﱌ
عَنِﱍ
ٱلۡهَوَىٰٓﱎ
٣ﱏ
Dan ia tidak memperkatakan (sesuatu yang berhubung dengan ugama Islam) menurut kemahuan dan pendapatnya sendiri.
Tafsir
Lapisan
Pelajaran
Renungan
Jawapan
Qiraat
Hadis

আর তিনি মনগড়া কথা বলেন না [১]

[১] অর্থাৎ সেসব কথা তার মনগড়া নয় কিংবা তার প্রবৃত্তির কামনা-বাসনা ঐ সবের উৎস নয়। তা আল্লাহর পক্ষ থেকে অহীর মাধ্যমে তার ওপর নাযিল করা হয়েছে এবং হচ্ছে। একইভাবে ইসলামের এ আন্দোলন, তাওহীদের এ শিক্ষা, আখেরাত, হাশর-নাশার এবং কাজকর্মের প্রতিদানের এ খবর মহাবিশ্ব ও মানুষ সম্পর্কে এসব সত্য ও তথ্য এবং পবিত্র জীবন যাপন করার জন্য যেসব নীতিমালা তিনি পেশ করছেন এসবও তার নিজের রচিত দর্শন নয়। [দেখুন, ফাতহুল কাদীর]।