وارد شوید
وارد شوید
وارد شوید
انتخاب زبان

Tafsir Ahsanul Bayaan تفسیر: Al-Furqan آیه 23

۲۳:۲۵
وقدمنا الى ما عملوا من عمل فجعلناه هباء منثورا ٢٣
وَقَدِمْنَآ إِلَىٰ مَا عَمِلُوا۟ مِنْ عَمَلٍۢ فَجَعَلْنَـٰهُ هَبَآءًۭ مَّنثُورًا ٢٣
وَقَدِمۡنَآﱢ
إِلَىٰﱣ
مَاﱤ
عَمِلُواْﱥ
مِنۡﱦ
عَمَلٖﱧ
فَجَعَلۡنَٰهُﱨ
هَبَآءٗﱩ
مَّنثُورًاﱪ
٢٣ﱫ
و ما به سراغ هرگونه عملی‌که انجام داده‌اند؛ می‌‌رویم، پس آن را (چون) غبار پراکنده (در هوا) قرار می‌دهیم.
تفاسیر
لایه‌ها
درس ها
بازتاب ها
پاسخ‌ها
قیراط
حدیث

আমি ওদের কৃতকর্মগুলির প্রতি অভিমুখ করে সেগুলিকে বিক্ষিপ্ত ধূলিকণা (স্বরূপ নিষ্ফল) করে দেব। [১]

[১] هباء এমন ধূলিকণাকে বলা হয়, যা শুধু কোন ছিদ্র দিয়ে ঘরের ভিতরে সূর্যের আলো প্রবেশ করলে দেখা যায়। কিন্তু হাত দিয়ে ধরা যায় না। কাফেরদের আমলও কিয়ামতের দিন ঐ সমস্ত ধূলিকণার মত নগণ্য ও মূল্যহীন হবে। কারণ তা ছিল ঈমান ও ইখলাস হতে খালি ও শরীয়তের বিপরীত। অথচ কোন আমল গৃহীত হওয়ার জন্য দুটি শর্ত জরুরী, ঈমান, ইখলাস ও শরীয়তের নিয়ম মাফিক হওয়া। এখানে কাফেরদের আমলকে যেমন মূল্যহীন ধূলিকণার সাথে তুলনা করা হয়েছে, অনুরূপ অন্যান্য জায়গায় কোথাও ছাই, কোথাও মরীচিকা আবার কোথাও মসৃণ পাথরের মত বলা হয়েছে। উক্ত সকল উদাহরণ পূর্বে উল্লিখিত হয়েছে।(দেখুনঃ সূরা বাকারাহ ২:২৬৪, সূরা ইবরাহীম ১৪:১৮ ও সূরা নূর ২৪:৩৯ নং আয়াত)