হে ইউসুফ! তুমি এ বিষয়কে উপেক্ষা কর[১] এবং হে নারী! তুমি তোমার অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা কর, নিশ্চয় তুমিই অপরাধিনী।’[২] [১] অর্থাৎ, এ কথা প্রচার করো না। [২] এতে বুঝা যায় যে, মিসরের আযীযের নিকট ইউসুফ (আঃ) যে নির্দোষ তা স্পষ্ট হয়ে গিয়েছিল।