প্রবেশ কর
প্রবেশ কর
প্রবেশ কর
ভাষা নির্বাচন কর
৩৮:৪২
اركض برجلك هاذا مغتسل بارد وشراب ٤٢
ٱرْكُضْ بِرِجْلِكَ ۖ هَـٰذَا مُغْتَسَلٌۢ بَارِدٌۭ وَشَرَابٌۭ ٤٢
اُرْكُضْ
بِرِجْلِكَ ۚ
هٰذَا
مُغْتَسَلٌۢ
بَارِدٌ
وَّشَرَابٌ
۟
(আমি তাকে নির্দেশ দিলাম) তুমি তোমার পা দিয়ে যমীনে আঘাত কর, এই তো ঠান্ডা পানি, গোসলের জন্য আর পানের জন্য।
তাফসির
ধাপ বা পর্যায়সমূহ
পাঠ
প্রতিফলন
উত্তর
কিরাত
হাদিস

(আমি তাকে বললাম,) ‘তুমি তোমার পা দিয়ে মাটিতে আঘাত কর, এ হল গোসলের ঠান্ডা পানি ও পানীয় পানি।’ [১]

[১] আল্লাহ তাআলা আইয়ুব (আঃ)-এর দু'আ কবুল করলেন এবং তাঁকে তাঁর পা দ্বারা মাটিতে আঘাত করতে আদেশ করলেন, যাতে একটি ঝরনা নির্গত হল। সেই ঝরনার পানি পান করার ফলে আভ্যন্তরিক রোগ এবং গোসল করার ফলে বাহ্যিক রোগ দূরীভূত হল। অনেকে বলেন যে, ঝরনা দু'টি ছিল; একটিতে গোসল করেছিলেন ও অপরটির পানি পান করেছিলেন। কিন্তু কুরআনের শব্দ দ্বারা প্রথম কথারই (একটি ঝরনা) সমর্থন হয়।