Ingia
Ingia
Ingia
Chagua Lugha

Tafsir Ahsanul Bayaan Tafsir: Bani Israil Aya 62

17:62
قال ارايتك هاذا الذي كرمت علي لين اخرتن الى يوم القيامة لاحتنكن ذريته الا قليلا ٦٢
قَالَ أَرَءَيْتَكَ هَـٰذَا ٱلَّذِى كَرَّمْتَ عَلَىَّ لَئِنْ أَخَّرْتَنِ إِلَىٰ يَوْمِ ٱلْقِيَـٰمَةِ لَأَحْتَنِكَنَّ ذُرِّيَّتَهُۥٓ إِلَّا قَلِيلًۭا ٦٢
قَالَﲃ
أَرَءَيۡتَكَﲄ
هَٰذَاﲅ
ٱلَّذِيﲆ
كَرَّمۡتَﲇ
عَلَيَّﲈ
لَئِنۡﲉ
أَخَّرۡتَنِﲊ
إِلَىٰﲋ
يَوۡمِﲌ
ٱلۡقِيَٰمَةِﲍ
لَأَحۡتَنِكَنَّﲎ
ذُرِّيَّتَهُۥٓﲏ
إِلَّاﲐ
قَلِيلٗاﲑ
٦٢ﲒ
Tafsir
Tabaka
Mafunzo
Tafakari
Majibu
Qiraat
Hadith

সে (আরো) বলল, ‘বল, এই যাকে তুমি আমার উপর মর্যাদা দান করলে, কিয়ামতের দিন পর্যন্ত যদি আমাকে অবকাশ দাও, তাহলে আমি অল্প কয়েকজন ছাড়া তার বংশধরকে অবশ্যই আয়ত্তে করে নেব।’ [১]

[১] অর্থাৎ, তাদের উপর আধিপত্য বিস্তার করে নেব এবং যেভাবে চাইব তাদেরকে ভ্রষ্ট করব। অবশ্য কিছু লোক আমার ধোঁকা থেকে বেঁচে যাবে। (এর দ্বিতীয় অর্থঃ তাদেরকে সমূলে নষ্ট করে ফেলব।) আদম (আঃ) ও ইবলীসের এই ঘটনা ইতিপূর্বে সূরা বাকারাহ, আ'রাফ এবং সূরা হিজরে অতিবাহিত হয়েছে। এখানে চতুর্থবার সেটাকে উল্লেখ করা হচ্ছে। এ ছাড়াও সূরা কাহ্ফ, ত্বহা , এবং সূরা সা'দেও এর উল্লেখ হবে।