Ingia
Ingia
Ingia
Chagua Lugha

Tafsir Ahsanul Bayaan Tafsir: Al-Furqan Aya 31

25:31
وكذالك جعلنا لكل نبي عدوا من المجرمين وكفى بربك هاديا ونصيرا ٣١
وَكَذَٰلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِىٍّ عَدُوًّۭا مِّنَ ٱلْمُجْرِمِينَ ۗ وَكَفَىٰ بِرَبِّكَ هَادِيًۭا وَنَصِيرًۭا ٣١
وَكَذَٰلِكَﲱ
جَعَلۡنَاﲲ
لِكُلِّﲳ
نَبِيٍّﲴ
عَدُوّٗاﲵ
مِّنَﲶ
ٱلۡمُجۡرِمِينَۗﲷﲸ
وَكَفَىٰﲹ
بِرَبِّكَﲺ
هَادِيٗاﲻ
وَنَصِيرٗاﲼ
٣١ﲽ
Tafsir
Tabaka
Mafunzo
Tafakari
Majibu
Qiraat
Hadith

এভাবেই আমি অপরাধীদেরকে প্রত্যেক নবীর শত্রু করেছিলাম।[১] তোমার জন্য তোমার প্রতিপালকই পথপ্রদর্শক ও সাহায্যকারীরূপে যথেষ্ট। [২]

[১] অর্থাৎ, হে নবী মুহাম্মাদ (সাঃ)! যেরূপ তোমার জাতির ঐ সমস্ত লোক তোমার শত্রু যারা কুরআনকে পরিত্যাজ্য মনে করেছে, এইরূপ পূর্ববর্তী উম্মতেও ছিল। অর্থাৎ, প্রত্যেক নবীর শত্রু ওরাই হয়, যারা পাপী, তারা অন্যদেরকে ভ্রষ্টতার দিকে আহবান করে। সূরা আনআমের ৬:১১২ নং আয়াতে এই বিষয়ে বর্ণনা করা হয়েছে।[২] অর্থাৎ, কাফেররা যদিও অন্যদেরকে আল্লাহর পথে বাধা দেয়, কিন্তু তোমার প্রভু যাকে হিদায়াত দিতে চান, তাকে হিদায়াত হতে কে বাধা দিতে পারে? সত্যিকার হিদায়াতদানকারী ও সাহায্যকারী তো শুধুমাত্র তোমার প্রভু।