Sign in
Sign in
Sign in
Select Language

Tafsir Ahsanul Bayaan Tafsir: Al-A'raf Ayah 203

7:203
واذا لم تاتهم باية قالوا لولا اجتبيتها قل انما اتبع ما يوحى الي من ربي هاذا بصاير من ربكم وهدى ورحمة لقوم يومنون ٢٠٣
وَإِذَا لَمْ تَأْتِهِم بِـَٔايَةٍۢ قَالُوا۟ لَوْلَا ٱجْتَبَيْتَهَا ۚ قُلْ إِنَّمَآ أَتَّبِعُ مَا يُوحَىٰٓ إِلَىَّ مِن رَّبِّى ۚ هَـٰذَا بَصَآئِرُ مِن رَّبِّكُمْ وَهُدًۭى وَرَحْمَةٌۭ لِّقَوْمٍۢ يُؤْمِنُونَ ٢٠٣
وَإِذَاﲎ
لَمۡﲏ
تَأۡتِهِمﲐ
بِـَٔايَةٖﲑ
قَالُواْﲒ
لَوۡلَاﲓ
ٱجۡتَبَيۡتَهَاۚﲔﲕ
قُلۡﲖ
إِنَّمَآﲗ
أَتَّبِعُﲘ
مَاﲙ
يُوحَىٰٓﲚ
إِلَيَّﲛ
مِنﲜ
رَّبِّيۚﲝﲞ
هَٰذَاﲟ
بَصَآئِرُﲠ
مِنﲡ
رَّبِّكُمۡﲢ
وَهُدٗىﲣ
وَرَحۡمَةٞﲤ
لِّقَوۡمٖﲥ
يُؤۡمِنُونَﲦ
٢٠٣ﲧ
If you ˹O Prophet˺ do not bring them a sign ˹which they demanded˺, they ask, “Why do you not make it yourself?” Say, “I only follow what is revealed to me from my Lord. This ˹Quran˺ is an insight from your Lord—a guide and a mercy for those who believe.”
Tafsirs
Layers
Lessons
Reflections
Answers
Qira'at
Hadith

তুমি যখন তাদের নিকট কোন নিদর্শন (মু’জিযা) উপস্থিত কর না, তখন তারা বলে, ‘তুমি নিজেই তা বেছে নাও না কেন?’[১] বল, ‘আমার প্রতিপালকের নিকট থেকে আমাকে যে অহী (প্রত্যাদেশ) করা হয়, আমি তো শুধু তারই অনুসরণ করি। এ (কুরআন) তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে দলীল ও নিদর্শন এবং বিশ্বাসী সম্প্রদায়ের জন্য পথনির্দেশ ও দয়া।’[২]

[১] উদ্দেশ্য এমন মু'জিযা যা তাদের ইচ্ছানুসারে তাদের কথামত প্রকাশ করা হবে। যেমন তাদের কিছু দাবী সূরা বানী ইস্রাঈল ১৭:৯০-৯৩নং আয়াতে বর্ণনা করা হয়েছে।[২] لَوْلاَ اجْتَبَيْتَهَا এর অর্থ হল, নিজ হতে কেন তুমি এসব মু'জিযা পেশ করো না? এর উত্তরে বলা হচ্ছে যে, তুমি বলে দাও, মু'জিযা দেখানো আমার সাধ্যে নেই, আমি তো শুধুমাত্র আল্লাহর অহীর অনুসরণ করি। তবে হ্যাঁ, অবশ্যই এই কুরআন যা আমার নিকট এসেছে, তা নিজেই এক মহা মু'জিযা। এতে তোমাদের রবের পক্ষ হতে তোমাদের জন্য রয়েছে দলীল-প্রমাণাদি, পথনির্দেশ, অনুগ্রহ ও করুণা। তবে শর্ত হল, তাতে ঈমান আনা চাই।